ভারতের প্রজাতন্ত্র দিবসে মোদিকে শেখ হাসিনার শুভেচ্ছা
ভারতের ৭৩তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার (২৬ জানুয়ারি) এ শুভেচ্ছা বার্তা পাঠানো হয়।
শুভেচ্ছা বার্তায় শেখ হাসিনা বলেন, ভারতের ৭৩তম প্রজাতন্ত্র দিবসে আপনাকে ও ভারতের জনগণকে শুভেচ্ছা ও অভিনন্দন। ২০২১ সাল ছিল বাংলাদেশ-ভারতের মধ্যে ঐতিহাসিক সম্পর্কের মাইলফলক। এই বছর বাংলাদেশের সুবর্ণজয়ন্তী ও বঙ্গবন্ধুর জন্ম শত বার্ষিকীতে আপনার অংশগ্রহণের জন্য আবারো ধন্যবাদ জানাই।
তিনি আরো বলেন, সাম্প্রতিক বছরগুলোতে দুই দেশের মধ্যে বন্ধুত্ব, আস্থা ও সহযোগিতা বেড়েছে। করোনা মহামারিতেও সহযোগিতার নতুন ক্ষেত্র প্রসারিত হয়েছে। আগামী ৫০ বছর দুই দেশ শান্তি ও সমৃদ্ধির পথে একযোগে এগিয়ে যাবে বলেও প্রত্যাশা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
জামান / জামান
দায়িত্বে অবহেলায় পুলিশ সদস্য প্রত্যাহার, অভিযুক্তসহ মারধরকারীরও সাজা
নিরাপদ অভিবাসনে নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির
চাকরির প্রলোভনে রাশিয়ায় ৩০ বাংলাদেশি পাচার, ইউক্রেন যুদ্ধে নিহত ২০
প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুপ্রেরণাদায়ী ব্যক্তির সাক্ষাৎ
২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু
ক্রয় কমিটির ১১ প্রস্তাব অনুমোদন
মানবতাবিরোধী অপরাধের বিচার ও ভুক্তভোগীদের সুরক্ষা চায় বাংলাদেশ
সংখ্যালঘুদের অধিকার নিশ্চিতে জাতীয় কমিটি গঠনের পরামর্শ রাষ্ট্রপতির
পর্যটনমন্ত্রীর সঙ্গে ইতালির রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
স্কুল-কলেজে বিজ্ঞান মেলা ও নতুন উদ্ভাবন রপ্তানির সুপারিশ
গ্রাম-শহরে শতভাগ টিকাদান নিশ্চিত করতে হবে: স্বাস্থ্যমন্ত্রী
জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন শুরু হবে ৯ নভেম্বর
'অপরাধীকে আশ্রয় দিলে আইনি ব্যবস্থা, অপারেশন ক্লিন হার্টের পরিকল্পনা নেই'
Link Copied