ঢাকা বৃহষ্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬

বৃষ্টির সম্ভাবনা, বাড়বে শীতের দাপট


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৬-১-২০২২ দুপুর ১১:২৪

আকাশে গত দুইদিন মেঘ থাকায় শীত কিছুটা কম অনুভূত হলেও বুধবারের পর মেঘ কেটে গিয়ে শীতের তীব্রতা বাড়বে। পশ্চিমা লঘুচাপের প্রভাবে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে শুরু হওয়া ইলশেগুঁড়ি বৃষ্টি অব্যাহত থাকবে বুধবারও। এরপর বৃহস্পতিবার থেকে বেড়ে যাবে শীতের দাপট। এ আভাস জানিয়েছে আবহাওয়া অফিস।

আবহাওয়ার পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, সারাদেশের আকাশ আংশিক মেঘলা থাকবে। রাজশাহী, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় হালকা বৃষ্টি অথবা গুঁড়ি গুঁড়ি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

দেশে চলতি মৌসুমে এখন পর্যন্ত তিন দফা বয়ে গেছে শৈত্যপ্রবাহ। গত ২০ ডিসেম্বর চুয়াডাঙ্গায় সর্বনিম্ন তাপমাত্রা নেমেছিল ৭ ডিগ্রি সেলসিয়াসে, যা ছিল চলতি মৌসুমে সর্বনিম্ন। আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, দেশে এখন কাগজে কলমে শৈত্যপ্রবাহ নেই। তবে উত্তরে হাওয়া বেশি থাকায় ও কুয়াশার দাপটে শীতের অনুভূতি থাকে বেশি রাতে ও সকালে। 

জামান / জামান

দায়িত্বে অবহেলায় পুলিশ সদস্য প্রত্যাহার, অভিযুক্তসহ মারধরকারীরও সাজা

নিরাপদ অভিবাসনে নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির

চাকরির প্রলোভনে রাশিয়ায় ৩০ বাংলাদেশি পাচার, ইউক্রেন যুদ্ধে নিহত ২০

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুপ্রেরণাদায়ী ব্যক্তির সাক্ষাৎ

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু

ক্রয় কমিটির ১১ প্রস্তাব অনুমোদন

মানবতাবিরোধী অপরাধের বিচার ও ভুক্তভোগীদের সুরক্ষা চায় বাংলাদেশ

সংখ্যালঘুদের অধিকার নিশ্চিতে জাতীয় কমিটি গঠনের পরামর্শ রাষ্ট্রপতির

পর্যটনমন্ত্রীর সঙ্গে ইতালির রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

স্কুল-কলেজে বিজ্ঞান মেলা ও নতুন উদ্ভাবন রপ্তানির সুপারিশ

গ্রাম-শহরে শতভাগ টিকাদান নিশ্চিত করতে হবে: স্বাস্থ্যমন্ত্রী

জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন শুরু হবে ৯ নভেম্বর

'অপরাধীকে আশ্রয় দিলে আইনি ব্যবস্থা, অপারেশন ক্লিন হার্টের পরিকল্পনা নেই'