ঢাকা শনিবার, ৩ অক্টোবর, ২০২৬

ড্রাগ ট্রাফিকিং ওয়েব সিরিজ ‘কিস অব জুডাস’


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৬-৬-২০২১ বিকাল ৬:৫

ড্রাগস ট্রাফিকিং থ্রিলার গল্প নিয়ে হাবীব শাকিল নির্মাণ করেছেন ওয়েব সিরিজ ‘কিস অফ জুডাস’। ৮ পর্বে এই ওয়েব সিরিজটি ১৭ জুন (বৃহস্পতিবার) ওটিটি প্লাটফর্ম বিনজে বিনামূল্যে দেখতে পাবেন দর্শক।

জানা গেছে, ওয়েব সিরিজটির চিত্রনাট্য ও সংলাপ করেছেন শাহজাহান সৌরভ। নির্মাতা হাবীব শাকিল, তথাগত মাইতি, ও প্রডিউসার তরুন মজুমদারদের দীর্ঘ চারমাস স্ক্রিপ্ট ডক্টরিং শেষে নির্মাণ কাজ শুরু হয়। এতে অভিনয় করেছেন গহীন বালুচর খ্যাত আবু হুরায়রা তানভীর, জান্নাতুন নূর মুন, দোয়েল মেশ, ওয়াহিদ তারেক, নাছির উদ্দীন খান, টুটুল চৌধুরী প্রমুখ। ছন্নছাড়া প্রডাকশনের ব্যানারে নির্মিত ওয়েব সিরিজটি পোস্টার ও ট্রেলার এরই মধ্যে অন্তর্জালে প্রশংসা কুড়াচ্ছে।

সিরিজটিতে দেখা যাবে, প্রযুক্তির সঙ্গে সঙ্গে ড্রাগের ধরন এবং প্রয়োগ পরিবর্তন হচ্ছে প্রতিনিয়ত, তার সঙ্গে পাল্লা দিয়ে ড্রাগ ট্রাফিকিং এর বিভিন্ন কৌশল তৈরি হচ্ছে। তেমনি শহরে এক নতুন ড্রাগের ট্রাফিকিং এর কৌশল নিয়ে গল্পে প্রতিনিয়ত সাসপেন্স তৈরি করা হয়। এই ড্রাগের ধরন সম্পূর্ণ আলাদা। যা আগে কখনো দর্শক দেখেনি।

নির্মাতা হাবীব শাকিল বলেন, ‘আমি চেষ্টা করেছি ভিন্ন ধরনের একটি গল্প বলতে। পুরা টিম কাজটির জন্য অনেক পরিশ্রম করেছে। দর্শকের কেমন লেগেছে এখন সেটা দেখার অপেক্ষায়।’

হাবীব শাকিলের জনপ্রিয় নাটকের মধ্যে রয়েছে ধারাবাহিক নাটক-‘পরের মেয়ে’, ‘সায়ন্সের মেয়ে আর্টসের ছেলে’, ‘সিনেমা জীবন, ‘রুপার নুপুর’, ‘বাবা আসবেন’, ‘হনন’, ‘মাধবীলতা’।

১২ তম ইন্টারন্যাশনাল ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম ফেস্টিভ্যালে নির্মাতার শর্ট ফিল্ম ‘ফিরিয়ে দাও’ স্ক্রিনিং এর জন্য নির্বাচিত হয়।

এমএসএম / এমএসএম

এখন কেমন আছেন? জানালেন তানিয়া বৃষ্টি

ওটিটিতে আসছে ‘প্রেশার কুকার’, জানা গেল মুক্তির তারিখ

প্রথম দিনেই রেকর্ড গড়লেন অজয় দেবগন

ছেলেকে গান শোনাচ্ছেন, নোবেলের ‘ফ্যামিলি ম্যান’ রূপে কি বিতর্ক ঘুচল?

থালাপতির ছেলের ‘সিগমা’ নিয়ে দর্শকেরা যা বলছেন

পুজায় আসছে ‘চিরকুট’, এলো পোস্টার

সিনেমার প্রোমোশনে ‘ন্যাকামো’—দেবের কাণ্ড নিয়ে যত সমালোচনা

এয়ার অ্যাম্বুলেন্সে মুম্বাই নেওয়া হচ্ছে নুসরাতকে, কী হয়েছে অভিনেত্রীর?

মানুষের প্রেমে ঝামেলা, রোবটের দিকেই মন দেওয়া যাক : মাহি

১৭ বছর পর ফের জুটি বাঁধছেন বিদ্যা-বাল্কি

‘সমাজকে আনন্দ দিতে এসেছি’

হাসপাতালে ভর্তি নুসরাত, কেমন আছেন অভিনেত্রী?

শাকিব খানের নতুন সিনেমা ‘মহব্বত’, আসবে ঈদে