ঢাকা শনিবার, ১৫ আগস্ট, ২০২৬

সিনেমার বাইরে তাদের প্রথম গান!


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৬-৬-২০২১ বিকাল ৬:৬

শওকত আলী ইমনের হাত ধরেই গানের জগতে প্রবেশ করেন দেশের জনপ্রিয় গায়ক আসিফ আকবর। এরপর দীর্ঘ ২৩ বছরে একসঙ্গে অনেক গান করেছেন তারা। সেগুলোর সবগুলোই ছিল সিনেমার গান। এবারই প্রথম ইমনের সুর-সংগীতায়োজনে অডিও গানে কণ্ঠ দিলেন আসিফ। গানটির কথা লিখেছেন এ মিজান।

মঙ্গলবার (১৫ জুন) আসিফের নিজস্ব স্টুডিওতে নাম চূড়ান্ত না হওয়া গানটির রেকর্ডিং সম্পন্ন হয়েছে। জানা যায়, শিগগিরই একটি লেভেল কোম্পানির ব্যানারে গানটি প্রকাশ করা হবে।

গানটি নিয়ে আসিফ আকবর বলেন, ‘শ্রদ্ধাভাজন শওকত আলী ইমন ভাই, যার হাত ধরে আমার গানের জগতে প্রবেশ। দীর্ঘ তেইশ বছর ভাইয়ার সঙ্গে অনেক কাজ করেছি প্লে-ব্যাকে। এই প্রথম গাইলাম অডিওর জন্য। ইমন ভাইয়ের রেকর্ডিং মানেই নিত্য নতুন এক্সপ্রেশন শেখা। উনার কাছে আমার কৃতজ্ঞতার শেষ নেই। আশা করি ভালো একটি গান দর্শকদের উপহার দিতে পারব।’

শওকত আলী ইমন জানান, ‘এত বছর আসিফের সঙ্গে কাজের সম্পর্ক হলেও সিনেমার গানের বাইরে এই প্রথম গান হলো। আশা করি গানটি সবার ভাল লাগবে।’

এমএসএম / এমএসএম

‘ভালোবাসার মূল্যে কখনোই মানসিক শান্তি হারানো ঠিক নয়’

শেষ হচ্ছে না ‘গোপাল ভাঁড়’, আসছে নতুন পর্ব

মাহি আসছেন তিন রূপে

মানুষ যখন ধারণা করে চরিত্রের প্রশ্ন তোলে খুব কষ্ট হয়: প্রভা

হাসপাতালে ভর্তি শ্বেতা তিওয়ারি

শিল্পী জয়িতা রশীদের এগিয়ে চলার গল্প

কোন ছবির জন্য পারিশ্রমিক বাড়ালেন শ্রদ্ধা কাপুর?

প্রথমবার সঞ্চালকের ভূমিকায় মাধুরী দীক্ষিত

শুটিংয়ে স্মৃতি বিভ্রাটে জেসমিন

প্রথম স্বামীর পর দ্বিতীয় জনেরও বিবাহবহির্ভূত প্রেম ধরে ফেলেন শ্বেতা

আজকের সবটুকুই চলচ্চিত্র ও দর্শকের ভালোবাসা থেকে পাওয়া: পপি

২০ বছর পর ফিরছে জনপ্রিয় কমেডি, নায়িকা পরিণীতি

বাপ্পির লেখা গান গাইবেন সামিনা চৌধুরী- "কেনো দূরত্ব বাড়ে শুধু, ভালোবাসা বাড়ে না"