এবার আনলিমিটেড চাপাবাজি করবেন তারা!
মিস্টার অ্যান্ড মিস চাপাবাজ’-গত বছর ইউটিউবে প্রকাশিত সবচেয়ে জনপ্রিয় নাটকগুলোর একটি। যেটি দ্রুততম কোটি ভিউ প্রতিযোগিতায়ও অবস্থান করছে তালিকার প্রথম দিকে।
সিএমভি প্রযোজিত আলোচিত নাটকটির সিক্যুয়েল হলো এবার। আসছে ঈদের বড় চমক হিসেবে সেই নাটকে হাজির হবেন যথারীতি অপূর্ব ও মেহজাবীন। যাদের চাপাবাজিতে এরমধ্যে মুগ্ধ হয়েছেন প্রায় দেড় কোটি দর্শক।
আগের মতোই, সিক্যুয়েলটি লিখেছেন রাজীব আহমেদ, নির্মাণ করলেন রুবেল হাসান। নির্মাতা জানান, আগের চরিত্রগুলো হুবহু থাকছে। সঙ্গে আরও কয়েকটি নতুন চরিত্র যোগ হয়েছে এবার। আর গল্পেও থাকছে পুরনো ধারাবাহিকতার সঙ্গে নতুন বৈচিত্র্য। এবারের নাটকটির নাম রাখা হয়েছে ‘মিস্টার অ্যান্ড মিস চাপাবাজ আনলিমিটেড’।
অপূর্ব বলেন, ‘গত বছর চাপাবাজ নাটকটি করার পর থেকে দর্শকদের যে সাড়া পাচ্ছি তা বিস্ময়কর। পরে আমাদের মনে হলো, সেই চাপাবাজিটা এবার আমরা আনলিমিটেড পর্যায়ে নিয়ে যাবো। সিক্যুয়েলে আমরা সেই চেষ্টা করেছি। মানে আগের চাপাবাজিতে একটা লিমিট ছিলো, এবার সেটা আনলিমিটেড!’
নাটকটির প্রযোজক সিএমভি’র কর্ণধার এসকে সাহেদ আলী পাপ্পু জানান, আসছে কোরবানির প্রধান চমক হিসেবে নাটকটি তাদের ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হবে।
এমএসএম / এমএসএম
‘ভালোবাসার মূল্যে কখনোই মানসিক শান্তি হারানো ঠিক নয়’
শেষ হচ্ছে না ‘গোপাল ভাঁড়’, আসছে নতুন পর্ব
মাহি আসছেন তিন রূপে
মানুষ যখন ধারণা করে চরিত্রের প্রশ্ন তোলে খুব কষ্ট হয়: প্রভা
হাসপাতালে ভর্তি শ্বেতা তিওয়ারি
শিল্পী জয়িতা রশীদের এগিয়ে চলার গল্প
কোন ছবির জন্য পারিশ্রমিক বাড়ালেন শ্রদ্ধা কাপুর?
প্রথমবার সঞ্চালকের ভূমিকায় মাধুরী দীক্ষিত
শুটিংয়ে স্মৃতি বিভ্রাটে জেসমিন
প্রথম স্বামীর পর দ্বিতীয় জনেরও বিবাহবহির্ভূত প্রেম ধরে ফেলেন শ্বেতা
আজকের সবটুকুই চলচ্চিত্র ও দর্শকের ভালোবাসা থেকে পাওয়া: পপি
২০ বছর পর ফিরছে জনপ্রিয় কমেডি, নায়িকা পরিণীতি