ঢাকা শনিবার, ৩ অক্টোবর, ২০২৬

পায়েলের প্রশ্নের উত্তর দিতে পারবেন আপনিও


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৬-৬-২০২১ বিকাল ৬:৯

সম্প্রতি ইনস্টাগ্রামে এক ছবি পোস্ট করেছেন পায়েল সরকার। যেখানে দেখা যাচ্ছে চশমা চোখে অভিনেত্রীর গলায় ঝুলানো একটি ক্যামেরা। ক্যাপশনে ভক্তদের জন্য রেখেছেন একটি প্রশ্ন। 

পায়েলের এই ছবি তার পুরনো কোনও সিনেমার লুক। ‌‘থ্রো ব্যাক’ হ্যাশট্যাগ দিয়ে সেটা বুঝিয়েছেন তিনি। কিন্তু কোন সিনেমার লুক? অনুরাগীদের কাছে অভিনেত্রী জানতে চেয়েছেন সেই নাম।

ছবিটি পোস্টের পর অনুরাগীদের অনেক মন্তব্য আসতে শুরু করে। ‘লড়াই’ সিনেমার পক্ষে বেশিরভাগ উত্তর এসেছে। কেউ বলেছেন, ‘কানামাছি’। শুধু তাই নয়, অনেকেই আবার পায়েলের রূপের প্রশংসা করেছেন।

প্রশ্নের উত্তর এখনও দেননি পায়েল। আর সঠিক উত্তরদাতার জন্য কোনো পুরস্কার থাকবে কি না, এমনটাও জানাননি তিনি। আর এ নিয়ে চিন্তিত নন ভক্তরা। 

উল্লেখ্য, এই বছর বিধানসভা নির্বাচনের মধ্য দিয়ে রাজনীতিতে যোগ দিয়েছেন পায়েল। বিজেপির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করলেও তিনি হেরে যান। আর নির্বাচনের ফল প্রকাশের পর আর তাকে রাজনৈতিক কর্মসূচীতে দেখা যাচ্ছে না।

আপাতত তার সামাজিক মাধ্যমের প্রোফাইলে রাজনৈতিক কাজের কোনও ছবি নেই। বর্তমানে তিনি ব্যস্ত আছেন করোনায় আক্রান্তদের সাহায্যের কাজে। 

এমএসএম / এমএসএম

এখন কেমন আছেন? জানালেন তানিয়া বৃষ্টি

ওটিটিতে আসছে ‘প্রেশার কুকার’, জানা গেল মুক্তির তারিখ

প্রথম দিনেই রেকর্ড গড়লেন অজয় দেবগন

ছেলেকে গান শোনাচ্ছেন, নোবেলের ‘ফ্যামিলি ম্যান’ রূপে কি বিতর্ক ঘুচল?

থালাপতির ছেলের ‘সিগমা’ নিয়ে দর্শকেরা যা বলছেন

পুজায় আসছে ‘চিরকুট’, এলো পোস্টার

সিনেমার প্রোমোশনে ‘ন্যাকামো’—দেবের কাণ্ড নিয়ে যত সমালোচনা

এয়ার অ্যাম্বুলেন্সে মুম্বাই নেওয়া হচ্ছে নুসরাতকে, কী হয়েছে অভিনেত্রীর?

মানুষের প্রেমে ঝামেলা, রোবটের দিকেই মন দেওয়া যাক : মাহি

১৭ বছর পর ফের জুটি বাঁধছেন বিদ্যা-বাল্কি

‘সমাজকে আনন্দ দিতে এসেছি’

হাসপাতালে ভর্তি নুসরাত, কেমন আছেন অভিনেত্রী?

শাকিব খানের নতুন সিনেমা ‘মহব্বত’, আসবে ঈদে