২০ মিনিটেই তৈরি করুন রেঞ্চ ফ্রাই
চমচে ফ্রেঞ্চ ফ্রাই খেতে কে না পছন্দ করেন! ছোট-বড় সবাই মুগ্ধ বিদেশি এই পদে। পুরো বিশ্বেই রয়েছে এই স্ন্যাকসের কদর। তবে কীভাবে এসেছিলো ফ্রেঞ্চ ফ্রাই?
জানা যায়, ফ্রান্সে এককালে জনপ্রিয় হয়ে ওঠে আলু। ১৭৮৫ সালে ফ্রান্সে আলুর দুর্ভিক্ষ দেখা দিয়েছিল। তবে এর ১০ বছর পর কেটে যায় দুর্ভিক্ষ। তারপর থেকে সেখানে প্রচুর পরিমাণ আলুর চাষ শুরু হয়েছি। তখন ফ্রেঞ্চরা আলু সরু করে কেটে ভেজে খেতেন। আর সেখান থেকেই জন্ম হয়েছিল ফ্রেঞ্চ ফ্রাইয়ের। যদিও তখন পর্যন্ত আলু ভাজার নাম ফ্রেঞ্চ ফ্রাই দেওয়া হয়নি।
১৮০১ সালে ফরাসি রাঁধুনি থমাস জেফারসন আলু দিয়ে একটি বিশেষ পদ রান্না করেছিলেন। আলু কেটে প্রথমে তা লবণে ডুবিয়ে রেখেছিলেন। তারপর তা ডুবো তেলে ভেজেছিলেন। অনেকের ধারণা, সেই থেকেই ফ্রেঞ্চ ফ্রাই নাম এসেছে।
বর্তমানে রাস্তার পাশে ফাস্টফুড কর্ণার থেকে শুরু করে বড় বড় রেস্টুরেন্ট সব জায়গাতেই পাওয়া যায় এই পদ। চাইলে ঘরে মাত্র ২০ মিনিটেই তৈরি করতে পারেন মুখোরোচক পদটি। জেনে নিন সহজ রেসিপি-
উপকরণ : ১. আলু বড় ৩টি, ২. তেল ২২ কাপ, ৩. মরিচের গুঁড়া ৩ চা চামচ, ৪. লবণ পরিমাণমতো, ৫. ভাজা জিরার গুঁড়া ১ চা চামচ এবং ৬. কালো লবণ আধা চা চামচ।
পদ্ধতি : প্রথমে আলু ধুয়ে খোসা ছাড়িয়ে ধুয়ে নিন। তারপর চপিং বোর্ড ব্যবহার করে কেটে নিন লম্বা করে। এবার মাঝারি আঁচে একটি গভীর প্যানে তেল গরম করে নিন। এতে আলুর টুকরোগুলো দিয়ে হালকা আঁচে বাদামি করে ভেজে নিন। এরপর একটি পাত্রে পেপার ন্যাপকিন ছড়িয়ে তার উপরে তুলে নিন ভেজে রাখা আলু।
এবার ভাজা আলুতে মরিচের গুঁড়া, ভাজা জিরার গুঁড়া, লবণ ও কালো লবণ মিশিয়ে দিন। ভালোভাবে মেশান যাতে মসলাগুলো আলুর সঙ্গে মিশে যায়। ব্যাস তৈরি হয়ে গেলো মজাদার ফ্রেঞ্চ ফ্রাই। এবার পরিবেশন করুন টমেটো সস, চাটনি কিংবা মেয়োনিজের সঙ্গে।
জামান / জামান
মানুষ যে কারণে অপমানের স্মৃতি ভোলে না!
প্রতিদিন মাত্র ৫ মিনিটের ব্যায়ামেই হতে পারে দীর্ঘ জীবন
চিনির বদলে গুড় কি বেশি স্বাস্থ্যকর?
রাগ নিয়ন্ত্রণে থাকে না? এভাবে চেষ্টা করুন
থাইরয়েডে সমস্যার ৯ লক্ষণ জেনে নিন
আপনার হার্ট সুস্থ আছে তো?
পেট ফাঁপা দূর করে এবং ওজন কমাতে সাহায্য করে এই চা
মা-বাবার সঙ্গে সম্পর্ক সুন্দর রাখার ৫ উপায়
মা-বাবার সঙ্গে সম্পর্ক সুন্দর রাখার ৫ উপায়
চুলে সাবান ব্যবহার করলে কী হয়?
প্রতিদিন ইয়ারবাড ব্যবহারে কি কানের ক্ষতি হয়?
মায়ের দুধই শিশুর সুরক্ষার প্রথম ভিত