সব ভেদাভেদ ভুলে জাতীয় শ্রমিক লীগ আবারো ঐক্যবদ্ধ
জাতীয় শ্রমিক লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও সাধারণ সম্পাদক এক যুক্ত বিবৃতিতে সারা বাংলাদেশের জাতীয় শ্রমিক লীগের সকল নেতাকর্মীদের সব ভেদাভেদ ভুলে গিয়ে ঐক্যবদ্ধভাবে সাংগঠনিক কর্মকান্ড পরিচালনা এবং বাংলাদেশ বিরোধী একটি চিহ্নিত মহলের দেশি ও আন্তর্জাতিক ষড়যন্ত্রের মোকাবিলার আহবান জানিয়েছেন
৩০ জানুয়ারি বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডিস্থ রাজনৈতিক কার্যালয়ে এক বৈঠকের পর সংগঠন এর ভারপ্রাপ্ত সভাপতি -সাধারণ সম্পাদক এই বিবৃতি প্রদান করেন।
উক্ত বৈঠকে বাংলাদেশ আওয়ামী লীগ এর যুগ্ম সাধারণ সম্পাদক আ.ফ.ম বাহাউদ্দীন নাসিম, দপ্তর সম্পাদক ব্যরিষ্টার বিপ্লব বড়ুয়া,উপ- দপ্তর সম্পাদক সায়েম খান,কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য সৈয়দ আব্দুল আউয়াল শামীম,এবং জাতীয় শ্রমিক লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ নুর কুতুব আলম মান্নান ও সাধারণ সম্পাদক আলহাজ্ব কে এম আযম খসরু উপস্হিত ছিলেন। এই বৈঠকে জাতীয় শ্রমিক লীগের বিরাজমান সাংগঠনিক অবস্থা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
বিবৃতিতে বলা হয়, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৬৯সালের ১২ অক্টোবর শ্রমিক, মজদুর ও মেহনতী মানুষের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে জাতীয় শ্রমিক লীগ প্রতিষ্ঠা করেন। মহান মুক্তিযুদ্ধসহ স্বাধীন বাংলাদেশের সকল গনতান্ত্রিক আন্দোলন এবং মেহনতী মানুষের অধিকার প্রতিষ্ঠায় অগ্রনী ভুমিকা পালন করে আসছে জাতীয় শ্রমিক লীগ।
২০১৯ সালের ৯ নভেম্বর বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার উপস্থিতিতে ১৯ তম জাতীয় কাউন্সিল অনুষ্ঠিত হয়। করোনা মহামারীর শুরু থেকে শ্রমিক লীগ শ্রমজীবী মানুষের স্বাস্থ্য ও জীবিকা রক্ষায় গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করে চলেছে।
সংগঠন এর দুই প্রধান জনাব ফজলুল হক মন্টু এবং মোল্লা আবুল কালাম আজাদ এর মৃত্যুজনিত কারনে সাংগঠনিক কার্যক্রম পরিচালনায় কিছুটা জটিলতার এবং গণমাধ্যমে প্রকাশিত কতিপয় সংবাদের কারনে সংগঠন এর নেতাকর্মীদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি হয়। এ সকল বিভ্রান্তি ও সাংগঠনিক জটিলতা নিরসনের লক্ষ্যে বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃবৃন্দের সঙ্গে এই বৈঠক অনুষ্ঠিত হয়। এই বৈঠকের মাধ্যমে সকল ভুল বোঝাবুঝির ও বিভ্রান্তির অবসান হয়।
বিবৃতিতে বলা হয়, জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে প্রতিষ্ঠিত জাতীয় শ্রমিক লীগের কোন বিভেদ বা কোন্দল নেই।একই সাথে সংগঠন এর সকল পর্যায়ের নেতাকর্মীদের সকল বিভেদ - অনৈক্য ভুলে গিয়ে সফল রাষ্ট্র নায়ক বঙ্গবন্ধুকন্যা দেশরত্ন শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার লক্ষ্যে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানানো হয়েছে। বিবৃতিতে জাতীয় শ্রমিক লীগের ভাবমূর্তি ও সংগঠন এর একতা- সম্প্রীতি বিনষ্ট হতে পারে এ ধরনের সকল কর্মকান্ড থেকে বিরত থাকার জন্য সংগঠন এর সকল স্তরের নেতাকর্মীদের প্রতি সতর্ক নির্দেশনা প্রদান করা হয়েছে।
শাফিন / শাফিন
নির্বাচনী ব্যবস্থা ঠিক না করলে গুন্ডাতন্ত্রই আমাদের শাসন করে যাবে
শূন্য ঘোষিত সংরক্ষিত আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার সোমবার
অবিলম্বে গণভোটের রায় বাস্তবায়নসহ তিন দাবি এনসিপির
বিরোধী দল রাজপথে নতুন নাটক শুরু করেছে : রিজভী
সৌদিতে নিহত মুফতি নাসরুল্লাহর পরিবারের পাশে এনসিপি, খোঁজ নিলেন নাহিদ
দুই পুলিশ সদস্যকে বিএসএফের ধরে নিয়ে যাওয়ার ঘটনায় জামায়াতের নিন্দা
‘আইনশৃঙ্খলার চরম অবনতিতে দেশে প্রতিনিয়ত হত্যাকাণ্ড ঘটছে’
ভারতীয় হাইকমিশনারকে বহিষ্কারের দাবিতে দূতাবাস ঘেরাওয়ের ঘোষণা
‘দীনেশ ত্রিবেদীর অবাধে চলাফেরা দেশের প্রশাসনিক স্বাধীনতার প্রতি অবমাননা’
মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস
সালাহউদ্দিন আহমেদের মৃত্যুতে বিএনপি পরিবারও ক্ষতিগ্রস্ত : আবদুস সালাম
সংখ্যালঘুদের স্বার্থরক্ষা সরকার ও বিরোধী উভয় দলের দায়িত্ব: গোলাম পরওয়ার
সৌদিগামী যাত্রী ও প্রবাসীদের স্বার্থ রক্ষায় ব্যবস্থা নিন
Link Copied