ঢাকা বুধবার, ২৪ জুন, ২০২৬

এবার সরকারের অনুদান পাচ্ছে ২০ চলচ্চিত্র


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৭-৬-২০২১ দুপুর ১১:৩৭

এ বছর সরকার ২০টি চলচ্চিত্রকে অনুদান দিয়েছে। গত মঙ্গলবার তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় ২০২০-২১ অর্থবছরে অনুদানপ্রাপ্ত চলচ্চিত্রের নাম প্রকাশ করেছে। প্রতি বছর চলচ্চিত্রশিল্পে মেধা ও সৃজনশীলতাকে উৎসাহিত করতে চলচ্চিত্র নির্মাণের জন্য অনুদান দিচ্ছে সরকার। এবার ১০টি চলচ্চিত্রের জায়গায় ২০টি চলচ্চিত্র অনুদানের জন্য নির্বাচিত হয়েছে। বিষয়ভিত্তিক চলচ্চিত্রের জন্য এ অনুদান দেয়া হয়েছে।

মুক্তিযুদ্ধভিত্তিক শাখায় ৬০ লাখ টাকা অনুদান পাচ্ছেন প্রযোজক ও পরিচালক জেড এইচ মিন্টুর চলচ্চিত্র ক্ষমা নেই। একই শাখায় যথাক্রমে ৬০ ও ৬৫ লাখ টাকা অনুদান পাচ্ছে নঈম ইমতিয়াজ নেয়ামুলের সাড়ে তিন হাত ভূমি এবং উজ্জল কুমার মন্ডলের মৃত্যুঞ্জয়ী। শিশুতোষ শাখায় ৫০ লাখ টাকা অনুদান পাচ্ছে হাসান জাফরুলের মাইক। একই শাখায় ৬০ লাখ টাকা অনুদান পেয়েছে লুবনা শারমিনের নুলিয়াছড়ির সোনার পাহাড়।

সাধারণ শাখায় অনুদানের জন্য নির্বাচিত হয়েছে ১৫টি চলচ্চিত্র। ৬৫ লাখ টাকা অনুদান পেয়েছে কাজী হায়াতের জয় বাংলা। অনিরুদ্ধ রাসেলের জামদানী। সর্বোচ্চ ৭০ লাখ টাকা অনুদান পেয়েছে জাহিদুর রহিম অঞ্জন প্রযোজিত ও পরিচালিত চাঁদের অমাবস্যা। এছাড়া বাকি সবগুলো চলচ্চিত্র ৬০ লাখ টাকা করে অনুদান পেয়েছে।

রইদ চলচ্চিত্রের জন্য অনুদান পেয়েছেন প্রযোজক জয়া আহসান। এর কাহিনীকার ও পরিচালক মেজবাউর রহমান সুমন। অমিতাভ রেজা চৌধুরীর পেন্সিলে আঁকা পরী অনুদান পেয়েছে। প্রযোজক ও পরিচালক অরুণ চৌধুরীর জলে জ্বলে, অভিনেত্রী অরুণা বিশ্বাসের প্রযোজনা, পরিচালনা ও চিত্রনাট্যে অসম্ভব, মির্জা সাখাওয়াৎ হোসেনের ভাঙন, রকিবুল হাসান চৌধুরীর দাওয়াল, রেজাউর রহমান খান প্রযোজিত ও ইকবাল হোসাইন চৌধুরী পরিচালিত বলী, তামান্না সুলতানা প্রযোজিত ও আবদুস সামাদ খোকন পরিচালিত শ্রাবণ জ্যোৎসনায়, আশুতোষ ভট্টাচার্য প্রযোজিত ও পরিচালিত দেশান্তর, খোরশেদ আলম খসরু প্রযোজিত ও এস এ হক অলিক পরিচালিত গলুই, মাহফুজুর রহমান প্রযোজিত ও ইব্রাহিম খলিল মিশু পরিচালিত দেয়ালের দেশ, দেলোয়ার হোসেন দিলু প্রযোজিত ও কবিরুল ইসলাম রানা (অপূর্ব রানা) পরিচালিত জলরঙ অনুদানের জন্য নির্বাচিত হয়েছে।

উল্লেখ্য, ১৯৭৬-৭৭ অর্থবছর থেকে দেশীয় চলচ্চিত্রে সরকারি এ অনুদান চালু করা হয়। মাঝে কয়েক বছর বাদে প্রতিবছরই অনুদান দেয়া হচ্ছে।

জামান / জামান

তারেক রহমান-আনোয়ার ইব্রাহিমের ভিডিও, ব্যাকগ্রাউন্ডে হাবিবের ‘মহাজাদু’

নিঃস্বার্থ জীবনের গল্পে সুনেরাহ

আর্জেন্টিনায় বাসার-পায়েলের যৌথ সমর্থন

সবকিছু হয়তো পরিকল্পনা অনুযায়ী হয়নি : সুনেরাহ

বিতর্কিত সঞ্চালকের শোতে গিয়ে ‘অপমানিত‘ আলিয়া ভাট

ফুটবলপ্রেমীদের জন্য ফুয়াদের বিশেষ উপহার

মাতৃত্বের স্ট্রাগল কেমন, আমার কল্পনার বাইরে ছিল : সুমাইয়া শিমু

‘কথিত স্ত্রী’ উল্লেখ করে সংবাদ প্রকাশ, ক্ষুদ্ধ চিত্রনায়িকা ববি

অ্যাঞ্জেলিনা জোলির সঙ্গে জুটি বাঁধছেন প্রিয়াঙ্কা চোপড়া!

হিজাব ছাড়া গান, ইরানি গায়িকাকে ৭৪ দোররা মারার নির্দেশ

বক্স অফিসে দ্বিতীয় ‘ককটেল’ কতটা ফাটল?

বিয়ের সাজে বুবলী

চলো ব্রাজিলের জন্য চিৎকার করি: দীঘি