ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

রাবাব ফাতিমা জাতিসংঘ শান্তি কমিশনের সভাপতি নির্বাচিত


সকালের সময় ডেস্ক photo সকালের সময় ডেস্ক
প্রকাশিত: ২-২-২০২২ সকাল ৯:৩৪

জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাবাব ফাতিমা সংস্থাটির শান্তি প্রতিষ্ঠা (ইউএন পিস বিল্ডিং) কমিশনের সভাপতি নির্বাচিত হয়েছেন। স্থানীয় সময় গতকাল মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে ইউএন পিস বিল্ডিং) কমিশনের চেয়ার ও ভাইস-চেয়ারদের নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে বাংলাদেশের রাষ্ট্রদূত রাবাব ফাতিমা বিনাপ্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হন। তিনিই কমিশনের প্রথম নারী সভাপতি। কমিশনের অফিশিয়াল টুইটারে এক বার্তায় এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

ইউএন পিস বিল্ডিং কমিশনের বিদায়ী সভাপতি মিসরের স্থায়ী প্রতিনিধি ওসামা আবদুল খালেকের কাছ থেকে দায়িত্বভার গ্রহণ করবেন রাবাব ফাতিমা। তিনি শান্তি প্রতিষ্ঠা কমিশনের ২০২২ সালের ষোড়শ অধিবেশনে সভাপতির দায়িত্ব পালন করবেন।

প্রসঙ্গত, জাতিসংঘের পিস বিল্ডিং কমিশন উপদেষ্টা সংস্থা। সংস্থাটি সংঘাতে ক্ষতিগ্রস্ত দেশগুলোতে শান্তি বিনির্মাণের জন্য কাজ করে, যেন সংঘাতের পুনরাবৃত্তি রোধ করা যায় এবং অন্তর্ভুক্তিমূলক ও টেকসই উন্নয়ন নিশ্চিত করা যায়।

জাতিসংঘের সাধারণ পরিষদ, নিরাপত্তা পরিষদ ও ইকোসক থেকে নির্বাচিত ৩১ জন সদস্যের সমন্বয়ে ২০০৫ সালে এই কমিশন প্রতিষ্ঠিত হয়। জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে শীর্ষ অর্থ সাহায্যদাতা এবং সৈন্য প্রেরণকারীদের মধ্যে শীর্ষ দেশগুলো এর সদস্য।

প্রীতি / প্রীতি

মৌসুমি বায়ু বিদায়ের পথে, বিভিন্ন অঞ্চলে বৃষ্টির আভাস

চট্টগ্রাম উপকূলে ৫ দিন ফায়ারিং অনুশীলন, নৌযান চলাচলে সতর্কতা

যক্ষ্মা রোগ শনাক্তকরণে ১ লাখ ৪৫ হাজার মার্কিন ডলার অনুদান দি‌চ্ছে জাপান

অভিজ্ঞতা বিনিময়ে নেপালের দুই নির্বাচন কমিশনার আসছেন ইসিতে

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা শুরু

কেরানীগঞ্জে প্রাইভেটকারের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

পুলিশ সদর দপ্তরের মিডিয়া বিভাগে নতুন এআইজি কামারুম মুনিরা

শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে ১৬৮ মণ্ডপে ডিএসসিসির অনুদান

সাইবার অপরাধ দমনে চীনের সহযোগিতা চায় বাংলাদেশ পুলিশ

ঢাকাসহ দেশের প্রধান শহরগুলোতে ভূমিকম্পের প্রস্তুতি খতিয়ে দেখার নির্দেশ

মসজিদের ছাদে সৌর বিদ্যুৎ প্রকল্প গ্রহণের সুপারিশ সংসদীয় কমিটির

সরকারি চাকরির নিয়োগে কোনো রাজনৈতিক পরিচয় বিবেচনা করা হচ্ছে না

‎তদবির বন্ধে ঢাকার ৭ ভূমি অফিসে কর্মকর্তা-কর্মচারী বদলি লটারিতে