রাবিতে বহিরাগত প্রবেশে ‘জিরো টলারেন্স’
বহিরাগতের প্রবেশে ‘জিরো টলারেন্স’ নীতি ঘোষণা করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) প্রশাসন। শিক্ষার্থীদের বহিরাগত নিষিদ্ধের দাবির প্রেক্ষিতে রাবি উপাচার্য অধ্যাপক ড. গোলাম সাব্বির সাত্তার এ ঘোষণা দেন। বুধবার (২ ফেব্রুয়ারি) বিকেলে বিশ্ববিদ্যালয়ের সাবাশ বাংলাদেশ চত্বরে শিক্ষার্থীদের সঙ্গে আলাপকালে ‘জিরো টলারেন্স’ নীতি জারির কথা জানান তিনি।
এর আগে মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) রাতে ক্যাম্পাসে ট্রাকচাপায় নিহত হন চারুকলা অনুষদের গ্রাফিক্স ডিজাইন, কারুশিল্প ও শিল্পকলার ইতিহাস বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মাহমুদ হাবিব হিমেল।
এ ঘটনার পর বিভিন্ন দাবিতে আন্দোলন শুরু করেন সহপাঠীরা। ঘটনার রাতে উপাচার্য শিক্ষার্থীদের আশ্বাস দিয়েছিলেন হিমেলের দাফন শেষে সাবাশ বাংলাদেশ চত্বরে তাদের নিয়ে উন্মুক্ত আলোচনায় বসবেন।কথা অনুযায়ী বুধবার (২ ফেব্রুয়ারি) বিকেলে শিক্ষার্থীরা তাদের দাবি পেশ করতে সাবাশ বাংলাদেশ চত্বরে মিলিত হন। শিক্ষার্থীদের দাবির মধ্যে অন্যতম ছিল ক্যাম্পাসে বহিরাগত প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা। এ সময় উপাচার্য বহিরাগতদের প্রবেশে নিষেধাজ্ঞা ঘোষণা করে ‘জিরো টলারেন্স’ জারি করেন।
এ প্রসঙ্গে তিনি বলেন, ক্যাম্পাস আমার ও আমাদের শিক্ষার্থীদের।এ ক্যাম্পাসে শুধু আমরাই থাকবো।এখানে বহিরাগতদের প্রবেশ কোনোভাবেই মানা হবে না। বহিরাগতদের দেখলেই প্রক্টরকে জানাতে বলেন।
জামান / জামান
১৫ ঘণ্টা ধরে নিখোঁজ জবি সাংবাদিক ইমন
ডিআইইউতে 'ব্লাজা'র নতুন কমিটি, সভাপতি রেজওয়ানা- সম্পাদক মুজাহিদ
বৃক্ষনিধনের প্রতিবাদে জাককানইবিতে শিক্ষার্থীদের মানববন্ধন
শহীদ আব্দুল কাইয়ুমের স্মরণে কুবিতে মেডিকেল বক্স স্থাপন করল ইসলামী ছাত্র আন্দোলন
কুবি ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং ডিবেটিং এসোসিয়েশনের উদ্যোগে বিতর্ক কর্মশালা অনুষ্ঠিত
শেকৃবির নবীনবরণ অনুষ্ঠান বর্জন করলেন ছাত্রশিবির ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা
উৎপাদনমুখী বিনিয়োগ ও দক্ষ মানবসম্পদ গড়ার বিকল্প নেই: প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা
বাকৃবি-জাককানইবির ক্যাম্পাস সাংবাদিকদের নিয়ে পিআইবির প্রশিক্ষণ
বাকৃবি ও নজরুল বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকদের পিআইবির প্রশিক্ষণের উদ্বোধনী
নজরুল বিশ্ববিদ্যালয়ে আনসার সদস্যের বিরুদ্ধে নারী শিক্ষার্থীকে হেনস্থার অভিযোগ
নামফলকহীন জরাজীর্ণ ফটকেই চলছে কুবির বিজয়-২৪ হল
বাংলাদেশে প্রথম দেশীয় ট্রাইকোডার্মা ভিত্তিক জৈব ছত্রাকনাশক উদ্ভাবন