জাতীয় গ্রন্থাগার দিবস ৫ ফেব্রুয়ারি
বিজ্ঞানমনস্ক ও আলোকিত জাতি গঠন এবং সাধারণ মানুষকে বিশেষ করে নতুন প্রজন্মকে আরও বেশি করে গ্রন্থাগারমুখী করতে আগামী ৫ ফেব্রুয়ারি ‘জাতীয় গ্রন্থাগার দিবস ২০২২’ পালন করবে সরকার। এবার ‘সুবর্ণজয়ন্তীর অঙ্গীকার, ডিজিটাল গ্রন্থাগার’ প্রতিপাদ্য নিয়ে দিবসটি উদযাপন করা হবে। দেশে এর আগে চারবার জাতীয় গ্রন্থাগার দিবস পালনে করেছে সরকার।
বৃহস্পতিবার দুপুর ১২টায় রাজধানীর গণগ্রন্থাগার অধিদফতরে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানায় সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়। সংবাদ সম্মেলনে গণগ্রন্থাগার অধিদফতরের মহাপরিচালক মো. আবুবকর সিদ্দিক, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (লাইব্রেরি) অসীম কুমার দে, প্রমুখ উপস্থিত ছিলেন।
শনিবার সকাল ১১টায় জাতীয় গ্রন্থাগার দিবস উপলক্ষে জাতীয় গণগ্রন্থাগার অধিদপ্তর প্রাঙ্গনে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। অনুষ্ঠানে মূল আলোচক হিসেবে হিসেবে উপস্থিত থাকবেন আ আ ম স আরেফিন সিদ্দিক।
অনুষ্ঠানে বিশেষ অতিথি থাকবেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সিমিন হোসেন রিমি।
শাফিন / শাফিন
দায়িত্বে অবহেলায় পুলিশ সদস্য প্রত্যাহার, অভিযুক্তসহ মারধরকারীরও সাজা
নিরাপদ অভিবাসনে নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির
চাকরির প্রলোভনে রাশিয়ায় ৩০ বাংলাদেশি পাচার, ইউক্রেন যুদ্ধে নিহত ২০
প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুপ্রেরণাদায়ী ব্যক্তির সাক্ষাৎ
২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু
ক্রয় কমিটির ১১ প্রস্তাব অনুমোদন
মানবতাবিরোধী অপরাধের বিচার ও ভুক্তভোগীদের সুরক্ষা চায় বাংলাদেশ
সংখ্যালঘুদের অধিকার নিশ্চিতে জাতীয় কমিটি গঠনের পরামর্শ রাষ্ট্রপতির
পর্যটনমন্ত্রীর সঙ্গে ইতালির রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
স্কুল-কলেজে বিজ্ঞান মেলা ও নতুন উদ্ভাবন রপ্তানির সুপারিশ
গ্রাম-শহরে শতভাগ টিকাদান নিশ্চিত করতে হবে: স্বাস্থ্যমন্ত্রী
জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন শুরু হবে ৯ নভেম্বর
'অপরাধীকে আশ্রয় দিলে আইনি ব্যবস্থা, অপারেশন ক্লিন হার্টের পরিকল্পনা নেই'
Link Copied