নারী ফুটবল দলের কোচ নাসিম
ছোট পর্দার সুপরিচিত ও জনপ্রিয় অভিনেতা আহসান হাবিব নাসিম। তবে তিনি মাঝেমধ্যে বড় পর্দায়ও অভিনয় করে থাকেন। সেই ধারাবাহিকতায় সম্প্রতি তিনি কাজ করলেন ‘দামাল’ নামে একটি সিনেমায়। এটি পরিচালনা করেছেন রায়হান রাফি। এই ছবিতে নারী ফুটবল দলের কোচের ভূমিকায় দেখা যাবে নাসিমকে।
ইতোমধ্যে এ ছবির শুটিং শেষ হয়েছে। এখানে নিজের চরিত্রে সম্পর্কে নাসিম বলেন, ‘এ ধরনের চরিত্রে প্রথম অভিনয় করলাম। ছবিতে পুরুষ ও নারী ফুটবল দলের উপস্থিতি রয়েছে। আমি নারী ফুটবল দলের কোচ হিসাবে অভিনয় করেছি। শুনেছি শিগগিরই ছবিটির এডিটিংসহ অন্যান্য কাজ শেষ হবে। এরপর মুক্তির প্রক্রিয়ার দিকে অগ্রসর হবে। ছবিটি নিয়ে আমি আশাবাদী।’
মূলত স্বাধীনতা যুদ্ধকে কেন্দ্র করে নির্মিত হয়েছে রায়হান রাফির ‘দামাল’। এখানে অন্যতম একটি চরিত্রে অভিনয় করছেন চিত্রনায়ক সিয়াম আহমেদ। এছাড়া আছেন বিদ্যা সিনহা মিম, শাহনাজ সুমি, শরীফুল রাজ ও সৈয়দ নাজমুস সাকিব। ছবিতে সিয়ামের বিপরীতে দেখা যাবে শাহনাজ সুমিকে। তবে নাসিমের ফুটবল কোচের চরিত্র সবচেয়ে বেশি আকর্ষণীয়।
এই অভিনেতা আরেকটি ছবিতেও অভিনয় করছেন। নাম ‘মুন্সীগীরি’। পরিচালনা করছেন ‘আয়নাবাজি’ খ্যাত নির্মাতা অমিতাভ রেজা। সেখানে ডিবি পুলিশের একজন অফিসারের চরিত্রে দেখা যাবে শিল্পী সংঘের সাধারণ সম্পাদক নাসিমকে। এই ছবির কিছু অংশের কাজ বাকি। এছাড়া টিভিতে প্রচার হচ্ছে নাসিম অভিনীত একাধিক নাটক।
প্রীতি / প্রীতি
এখন কেমন আছেন? জানালেন তানিয়া বৃষ্টি
ওটিটিতে আসছে ‘প্রেশার কুকার’, জানা গেল মুক্তির তারিখ
প্রথম দিনেই রেকর্ড গড়লেন অজয় দেবগন
ছেলেকে গান শোনাচ্ছেন, নোবেলের ‘ফ্যামিলি ম্যান’ রূপে কি বিতর্ক ঘুচল?
থালাপতির ছেলের ‘সিগমা’ নিয়ে দর্শকেরা যা বলছেন
পুজায় আসছে ‘চিরকুট’, এলো পোস্টার
সিনেমার প্রোমোশনে ‘ন্যাকামো’—দেবের কাণ্ড নিয়ে যত সমালোচনা
এয়ার অ্যাম্বুলেন্সে মুম্বাই নেওয়া হচ্ছে নুসরাতকে, কী হয়েছে অভিনেত্রীর?
মানুষের প্রেমে ঝামেলা, রোবটের দিকেই মন দেওয়া যাক : মাহি
১৭ বছর পর ফের জুটি বাঁধছেন বিদ্যা-বাল্কি
‘সমাজকে আনন্দ দিতে এসেছি’
হাসপাতালে ভর্তি নুসরাত, কেমন আছেন অভিনেত্রী?