ঢাকা শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬

এবার শর্ত মেনে হজ করতে পারবেন ৬০ হাজার মানুষ


ডেস্ক রিপোর্ট  photo ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: ২৬-৫-২০২১ দুপুর ১১:৯

২০২১ সালে বিশ্বের সব দেশ থেকে ৬০ হাজার ধর্মপ্রাণ মানুষকে হজ পালনের অনুমতি দেবে সৌদি আরব। তবে করোনা সংক্রমণ এড়াতে কয়েকটি শর্ত পালন বাধ্যতামূলক করে দিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। এ তথ্য জানিয়েছে হারামাইন ডটইনফো।

সৌদির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, দেশের বাইরে থেকে ৪৫ হাজার মুসলিমকে হজ পালনের সুযোগ দেওয়া হবে। আর সৌদি আরবের অভ্যন্তর থেকে ১৫ হাজার জন হজের অনুমতি পাবেন।

আগামী ১৭ জুলাই থেকে ২২ জুলাই পর্যন্ত হজ হওয়ার কথা। এই হজ কার্যক্রমে অংশগ্রহণের জন্য এবার বিশ্ব মুসলিমদেরকে সুযোগ দেবে সৌদি। তবে করোনার কারণে সময় সংক্ষিপ্ত করা হবে। সেই সঙ্গে হজ পালনের যোগ্য হতে বেশ কয়েকটি শর্ত বাধ্যতামূলক করে দিয়েছে সৌদি সরকার।

শর্তগুলো হলো-

১. হজ পালনকারীদের বয়স ১৮-৬০ এর মধ্যে হতে হবে।

২. হজ পালনকারীকে অবশ্যই সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে।

৩. হজ পালনকারীদের প্রমাণপত্রসহ নিশ্চিত করতে হবে যে, হজের আগের ৬ মাস কোনো অসুস্থতায় হাসপাতালে থাকতে হয়নি।

৪. হজে যাওয়ার আগে অবশ্যই করোনাভাইরাসের টিকার দুটি ডোজ সম্পন্ন করার প্রমাণপত্র সংগ্রহে রাখতে হবে।

৫. গৃহীত টিকা অবশ্যই সৌদি আরবের স্বাস্থ্য মন্ত্রণালয় দ্বারা স্বীকৃত হতে হবে।

৬. হজে আসার সঙ্গে সঙ্গে বিদেশিদের ৩ দিন কোয়ারেন্টিন বাধ্যতামূলক।

৭. টিকার প্রথম ডোজটি অবশ্যই ঈদুল ফিতরের আগে এবং দ্বিতীয় ডোজ সৌদিতে পৌঁছার ১৪ দিন আগে নিতে হবে।

৮. সামাজিক দূরত্ব ও মাস্ক পরিধান নিশ্চিত করাসহ সব ধরনের সতর্কতামূলক ব্যবস্থা অনুসরণ করতে হবে।
 
হাজিদের উদ্দেশে আরও গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দিয়েছে সৌদির স্বাস্থ্য মন্ত্রণালয়। হজের স্থানে পৌঁছার আগে, হোটেলে পৌঁছার পর, আরাফার ময়দান ও মসজিদুল হারাম অবস্থানকালে এসব নিয়ম মেনে চলতে হবে হাজিদের।

উল্লেখ্য, করোনা মহামারির কারণে গত বছর সীমিত আকারে হজ পালন করা হয়। সেবার হজ পালনে সুযোগ পেয়েছিলেন কেবল সৌদি আরবে বসবাসকারীরা। এ ছাড়া আর কোনো দেশের মুসলিমদের হজে যাওয়ার অনুমতি মেলেনি।

প্রীতি / জামান

সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ মদের গুদাম সিলগালা

ব্যবসা-বাণিজ্য আরও সহজ ও কার্যকর করতে প্রশাসনিক জটিলতা কমানোর নির্দেশ

স্তন ক্যানসার প্রতিরোধে সচেতনতাই মুখ্য : চসিক মেয়র

৪ হাজার ৫৯২ জনবল নিয়ে যাত্রা শুরু সাইবার পুলিশ ইউনিটের

১৫ বছরের জন্য এনসিটি ইজারার সিদ্ধান্তে বন্দর রক্ষা কমিটির তীব্র ক্ষোভ

‘মেয়েদের বিয়ের বয়স কমানোর দাবি বাল্যবিয়েকে উৎসাহিত করবে’

সেপ্টেম্বরে ধর্ষণের শিকার ৪৯ নারী-কন্যা, হত্যা ৫২ জন

দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের বাংলাদেশ সফরে সেপা চুক্তি সই হ‌বে

বাংলাদেশ-চীনের বন্ধুত্ব ভবিষ্যতে আরও গভীর হবে, আশা রাষ্ট্রপতির

ফেরদৌসী আহমেদ মিষ্টির পদত্যাগপত্র পেয়েছি, আজ থেকেই কার্যকর : স্পিকার

শি জিনপিংকে শুভেচ্ছা জানালেন তারেক রহমান

রাজনীতিতে সংঘাতের সংস্কৃতি বন্ধ করে সমঝোতার পরিবেশ সৃষ্টি করতে হবে

ক্যান্টনমেন্টে চলন্ত ট্রেন থেকে ফেলে দেওয়া আহত যুবকের মৃত্যু