চলতি মাসেই আসছে মোশাররফ করিম অভিনীত ‘মহানগর’
জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম প্রথমবারের মতো কাজ করেছেন ওয়েব প্লাটফর্ম হইচইয়ের জন্য। ভারতীয় ওটিটি প্লাটফর্ম হইচইয়ের অরিজিনাল সিরিজটি নির্মাণ করেছেন নির্মাতা আশফাক নিপুণ। সিরিজের গল্প, চিত্রনাট্যও লিখেছেন তিনি। সম্প্রতি এক ভিডিওবার্তায় তিনি এ সিরিজের মুক্তির তারিখ ঘোষণা করেছেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, রাজধানীতে এক রাতে ৭ ঘণ্টায় ঘটে যাওয়া একটি গল্পের চিত্রায়ন করা হয়েছে এতে। মহানগরের অজানা গল্পগুলো নিয়ে সাজানো হয়েছে সিরিজটি। মোশাররফ করিমের প্রথম ওয়েব সিরিজ ‘মহানগর’ মুক্তি পাচ্ছে ২৫ জুন।
'মহানগর'-এ ওসি হারুনের ভূমিকায় দেখা যাবে মোশাররফ করিমকে। এছাড়া শাহানা হুদার ভূমিকায় থাকছেন জাকিয়া বারি মম, আফনান চৌধুরীর ভূমিকায় শ্যামল মাওলা, পুলিস অফিসার মলয় কুমারের ভূমিকায় মোস্তাফিজুর নূর ইমরান, আবির হাসানের ভূমিকায় খাইরুল বাশার।
৮ পর্বের ওয়েব সিরিজটির টিজার প্রকাশ হয়েছে গত ১১ জুন। টিজারে পুলিশ কর্মকর্তা হারুনের চরিত্রে অভিনয় করা মোশাররফ করিমের মুখে একটি সংলাপ শোনা যায় টিজারে। সেটি হলো- ‘ক্রিমিনাল আর টাকা, যদি থাকে নসিবে আপনি আপনি আসিবে।’
জানা গেছে, ‘মহানগর’-এর ট্রেইলার প্রকাশ করা হবে ১৯ জুন। ‘মহানগর’ ঈদুল আজহায় কিংবা তার আগেই মুক্তির পরিকল্পনা রয়েছে।
জামান / জামান
এখন কেমন আছেন? জানালেন তানিয়া বৃষ্টি
ওটিটিতে আসছে ‘প্রেশার কুকার’, জানা গেল মুক্তির তারিখ
প্রথম দিনেই রেকর্ড গড়লেন অজয় দেবগন
ছেলেকে গান শোনাচ্ছেন, নোবেলের ‘ফ্যামিলি ম্যান’ রূপে কি বিতর্ক ঘুচল?
থালাপতির ছেলের ‘সিগমা’ নিয়ে দর্শকেরা যা বলছেন
পুজায় আসছে ‘চিরকুট’, এলো পোস্টার
সিনেমার প্রোমোশনে ‘ন্যাকামো’—দেবের কাণ্ড নিয়ে যত সমালোচনা
এয়ার অ্যাম্বুলেন্সে মুম্বাই নেওয়া হচ্ছে নুসরাতকে, কী হয়েছে অভিনেত্রীর?
মানুষের প্রেমে ঝামেলা, রোবটের দিকেই মন দেওয়া যাক : মাহি
১৭ বছর পর ফের জুটি বাঁধছেন বিদ্যা-বাল্কি
‘সমাজকে আনন্দ দিতে এসেছি’
হাসপাতালে ভর্তি নুসরাত, কেমন আছেন অভিনেত্রী?