৩৮ বছরের ইতিহাসে প্রথমবার নারী সেক্রেটারি পেলো শিল্পী সমিতি
বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির প্রথম নির্বাচন অনুষ্ঠিত হয় ১৯৮৪ সালে। ওই বছরের ১১ মে সভাপতি পদে ক্ষমতায় বসেন নায়করাজ রাজ্জাক। সাধারণ সম্পাদক নির্বাচিত হন খল অভিনেতা আহমেদ শরীফ। সেই থেকে আজ অবধি পুরুষরাই এই সমিতির সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন।
৩৮ বছরের ইতিহাসে এই প্রথমবার নারী সেক্রেটারি পেলেন চলচ্চিত্র শিল্পীরা। দুই বছরের জন্য এই পদে জয়ী হলেন অভিনেত্রী নিপুণ।আজ শনিবার (৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় নির্বাচিত জায়েদ খানের বিরুদ্ধে ওঠা অভিযোগ প্রমাণ পেয়ে তার প্রার্থিতা বাতিল করা হয়েছে। এ পদে আর কোনো প্রার্থী না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নিপুণকে জয়ী ঘোষণা করে আপিল বোর্ড।
এই জয়ে এফডিসিতে দেখা গেছে উৎসবের আমেজ। চলচ্চিত্রের নানা সংগঠনের নেতাকর্মী ও সদস্যরা নিপুণকে অভিনন্দন জানান।শিল্পী সমিতির ইতিহাসে প্রথম নারী সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় আনন্দিত নিপুণও। তিনি বলেন, ‘এটা সত্যি দারুণ ব্যাপার। আমি খুবই আনন্দিত ৩৮ বছরের সমিতির ইতিহাস নতুনভাবে লিখতে পেরে। আশা করি ভবিষ্যতে হয়তো অন্য নারী শিল্পীরাও অনুপ্রাণিত হবেন।’
এর আগে এই সমিতির সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পালন করেছেন যথাক্রমে টানা তিনবার আহমেদ শরীফ, এরপর ইলিয়াস কাঞ্চন, মাহমুদ কলি, মাহবুব খান গুঁই, মাহমুদ কলি, টানা দুবার মিজু আহমেদ, ডিপজল, মান্না, রুবেল, মিশা সওদাগর, অমিত হাসান এবং সর্বশেষ টানা দুবার জায়েদ খান।
এমএসএম / এমএসএম
ফের শুরু হচ্ছে ‘নতুন কুঁড়ি’, ১৮ বিষয়ে চলবে প্রতিযোগিতা
কলকাতা থেকে কবীর সুমন : আমি অভিভূত
শোবিজে কাজের পরিবেশ ও ব্যক্তিত্ব নিয়ে দীপা খন্দকারের ভাবনা
বাস্তব জীবনের মাতৃত্বে আবেগপ্রবণ পরিণীতি চোপড়া
এক সময় গরীব ছেলে পছন্দ ছিল : প্রভা
রাজকীয় রূপে ধরা দিলেন ঐশ্বরিয়া রাই
রাত আমার আকাশ জানার আকাশ দেখার সময়
আবার মুক্তি পাচ্ছে ‘স্পাইডার ম্যান: ব্র্যান্ড নিউ ডে’, যোগ হবে নতুন দৃশ্য
আমার সব সময় গরিব ছেলে পছন্দ ছিল: সাদিয়া জাহান প্রভা
রণবীর–আলিয়ার রোমান্টিক ছবি ঝড় তুলেছে
‘টেইলর সুইফট সংগীতকে ধ্বংস করেছে’
বাবা হলেন জুবিন নটিয়াল