ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

সবার অংশগ্রহণে সমৃদ্ধ দেশ গঠন সম্ভব : স্পিকার


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৬-২-২০২২ সকাল ৯:৪৫

জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার অংশগ্রহণের মাধ্যমেই সমৃদ্ধশালী দেশ গঠন সম্ভব বলে জানিয়েছেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। গতকাল শনিবার (৫ ফেব্রুয়ারি) মানিক মিয়া অ্যাভিনিউস্থ রাজধানী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে বাংলাদেশ জাতীয় সংসদের সারস্বতোৎসব সমন্বয় পর্ষদ আয়োজিত ‘সারস্বতোৎসব’ এ প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে এ কথা জানান তিনি।

সাম্প্রদায়িক সম্প্রতি অটুট রেখে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে রূপকল্প ২০৪১ ও ডেল্টাপ্ল্যান ২১০০ বাস্তবায়নের মধ্য দিয়ে জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা গড়ে তোলার আশাবাদ ব্যক্ত করেন তিনি।

সান্ধ্যকালীন আরতি অনুষ্ঠানে পংকজ দেবনাথ এমপির উপস্থাপনায় মনোরঞ্জন শীল গোপাল এমপি, নারায়ণ চন্দ্র চন্দ এমপি ও জাতীয় সংসদ সচিবালয়ের সচিব কে এম আব্দুস সালাম বক্তব্য রাখেন।

এ সময় স্পিকার বলেন, বিশ্ব প্রতিযোগিতায় টিকে থাকতে জ্ঞানভিত্তিক সমাজ বিনির্মাণে একযোগে কাজ করতে হবে। বিদ্যাচর্চার মাধ্যমে প্রকৃত জ্ঞান আহরণ করে ব্যক্তিগত ও জাতিগত উৎকর্ষ সাধন করার প্রতি সবাইকে আহ্বান জানান তিনি।

তিনি বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতির যে মেলবন্ধন আমরা বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানে দেখতে পাই, সেটা অটুট রাখতে হবে এবং বঙ্গবন্ধু ৭২-এর সংবিধানে যে অসাম্প্রদায়িক বাংলাদেশের কথা বলেছেন সে লক্ষ্যে কাজ করে যেতে হবে।

সারস্বতোৎসব উপলক্ষে সান্ধ্যকালীন আরতির পরে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

জামান / জামান

দায়িত্বে অবহেলায় পুলিশ সদস্য প্রত্যাহার, অভিযুক্তসহ মারধরকারীরও সাজা

নিরাপদ অভিবাসনে নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির

চাকরির প্রলোভনে রাশিয়ায় ৩০ বাংলাদেশি পাচার, ইউক্রেন যুদ্ধে নিহত ২০

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুপ্রেরণাদায়ী ব্যক্তির সাক্ষাৎ

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু

ক্রয় কমিটির ১১ প্রস্তাব অনুমোদন

মানবতাবিরোধী অপরাধের বিচার ও ভুক্তভোগীদের সুরক্ষা চায় বাংলাদেশ

সংখ্যালঘুদের অধিকার নিশ্চিতে জাতীয় কমিটি গঠনের পরামর্শ রাষ্ট্রপতির

পর্যটনমন্ত্রীর সঙ্গে ইতালির রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

স্কুল-কলেজে বিজ্ঞান মেলা ও নতুন উদ্ভাবন রপ্তানির সুপারিশ

গ্রাম-শহরে শতভাগ টিকাদান নিশ্চিত করতে হবে: স্বাস্থ্যমন্ত্রী

জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন শুরু হবে ৯ নভেম্বর

'অপরাধীকে আশ্রয় দিলে আইনি ব্যবস্থা, অপারেশন ক্লিন হার্টের পরিকল্পনা নেই'