খালি পেটে চা-কফি কী শরীরের জন্য ক্ষতিকর
চা-কফির মগে চুমুক না দিয়ে অনেকেই দিন শুরু করতে পারে না। অনেকের অভ্যাস রয়েছে সকালে ঘুম ভেঙেই চায়ের কাপে চুমুক দেয়ার। শরীরের ক্লান্তি কাটাতে ধোঁয়া ওঠা চায়ে চুমুক দিতে কে না ভালবাসে! কিন্তু জানেন কি, খালি পেটে চা খাওয়ার অভ্যাস মারাত্মক বিপদ ডেকে আনতে পারে!
বিশেষজ্ঞদের মতে, খালি পেটে চা-কফি খাওয়ার আগে অন্তত এক মগ পানি পান করা উচিত। তা না হলে একাধিক রোগের প্রকোপ বৃদ্ধি পায়। আগে পানি পান না করে চা পান করলে শরীরে অ্যাসিডের মাত্রা বেড়ে যায়। ফলে গ্যাস-অম্বল, হজমসহ পেটের নানাবিধ সমস্যা বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এছাড়া চা পানের আগে পানি পান করলে আলসারের মতো রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা কমে যায়। পানি পান করার সঙ্গে সঙ্গেই পাকস্থলীতে উপস্থিত অ্যাসিড পানির সঙ্গে মিশে যায়। ফলে চা পানের পর শরীরে অ্যাসিডের মাত্রা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা থাকে না।
চা বা কফিতে ক্যাফেইন থাকার কারণে তা খালি পেটে পান করলে বুকে জ্বালাপোড়া সৃষ্টি হতে পারে। যাদের এ ধরনের অভ্যাস আছে তাদের জেনে রাখা দরকার, এই পানীয় খালি পেটে পান করলে তা পেট ফাঁপার সমস্যা ডেকে আনতে পারে। যে কারণে পেটে অস্বস্তি তৈরি হয়। খালি পেটে চা পানের অভ্যাস গ্যাস্ট্রিকের সমস্যাও অনেকটা বাড়িয়ে তোলে।
অনেকেই ভেবে থাকেন, সকালে এক কাপ চা বা কফি পান করলে শরীর সতেজ হবে! ধারণাটি ভুল। খালি পেটে চা বা কফি খাওয়া শরীরকে পানিশূন্য করে তোলে। সবচেয়ে ভালো হয়, কোনো খাবার খেয়ে চা পান করা।
চিকিৎসকদের মতে, দুধ চায়ে উচ্চমাত্রায় অ্যাসিড থাকে। যা পেটে আলসার উৎপাদন করে। চা পাকস্থলীতে যাতে অ্যাসিড তৈরি না করে, এজন্য খালি পেটে অবশ্যই এক গ্লাস পানি পান করুন।
প্রীতি / প্রীতি
পেট ফাঁপা দূর করে এবং ওজন কমাতে সাহায্য করে এই চা
মা-বাবার সঙ্গে সম্পর্ক সুন্দর রাখার ৫ উপায়
মা-বাবার সঙ্গে সম্পর্ক সুন্দর রাখার ৫ উপায়
চুলে সাবান ব্যবহার করলে কী হয়?
প্রতিদিন ইয়ারবাড ব্যবহারে কি কানের ক্ষতি হয়?
মায়ের দুধই শিশুর সুরক্ষার প্রথম ভিত
পুরুষের ৫টি গোপন রহস্য জেনে নিন
গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন
খাবারের সঙ্গে শরীরে ঢুকছে প্লাস্টিক, ঝুঁকি কমানোর ৭ উপায়
গর্ভবতী নারীদের যেসব খাবার এড়িয়ে চলা উচিত
রান্নাঘরের সিঙ্ক ঝকঝকে রাখার উপায় জেনে নিন
গর্ভাবস্থায় কাঁচা পেঁপে খাওয়া যাবে?