কয়েক জেলায় বইছে শৈত্যপ্রবাহ
দেশের বিভিন্ন স্থানের তাপমাত্রা ১২ ঘণ্টার ব্যবধানে ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস কমেছে। তাপমাত্রা কমার সঙ্গে সঙ্গে কয়েক জেলায় শৈত্যপ্রবাহও বইতে শুরু করেছে। আবহাওয়া অধিদপ্তর সূত্রে এসব তথ্য জানা গেছে।
রোববার (৬ ফেব্রুয়ারি) আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. আবদুল হামিদ এসব তথ্য নিশ্চিত করে জানান, আজ আবহাওয়া শুষ্ক থাকবে। বৃষ্টি যাওয়ার সাথে সাথে তাপমাত্রা কমে গেছে। আজ তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৭ ডিগ্রি সেলসিয়াস। এর আগে গতকাল সন্ধ্যা ৬টার পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর জানায়, তেঁতুলিয়াতে সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে ১১.১ ডিগ্রি সেলসিয়াস। মাত্র ১২ ঘণ্টার ব্যবধানে তেঁতুলিয়াতে তাপমাত্রা কমেছে ৪.১ ডিগ্রি সেলসিয়াস।
তিনি জানান, একই সাথে রাজধানীতে ১৫.২ ডিগ্রি থেকে তাপমাত্রা কমে হয়েছে ১৩.৫ ডিগ্রি সেলসিয়াস। এটা গতকাল সন্ধ্যার চেয়ে প্রায় দেড় ডিগ্রির বেশি কমেছে।
তিনি আরো জানান, শৈত্যপ্রবাহ ইতোমধ্যে দু-এক জায়গায় শুরু হয়েছে। রংপুর, যশোর ও চুয়াডাঙ্গার ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। শীতের এই ধারাবাহিকতা আরো কয়েকদিন থাকবে। চলতি মাসের ১৫ তারিখ থেকে আস্তে আস্তে শীতের প্রকোপ কমতে শুরু করবে।
জামান / জামান
দায়িত্বে অবহেলায় পুলিশ সদস্য প্রত্যাহার, অভিযুক্তসহ মারধরকারীরও সাজা
নিরাপদ অভিবাসনে নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির
চাকরির প্রলোভনে রাশিয়ায় ৩০ বাংলাদেশি পাচার, ইউক্রেন যুদ্ধে নিহত ২০
প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুপ্রেরণাদায়ী ব্যক্তির সাক্ষাৎ
২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু
ক্রয় কমিটির ১১ প্রস্তাব অনুমোদন
মানবতাবিরোধী অপরাধের বিচার ও ভুক্তভোগীদের সুরক্ষা চায় বাংলাদেশ
সংখ্যালঘুদের অধিকার নিশ্চিতে জাতীয় কমিটি গঠনের পরামর্শ রাষ্ট্রপতির
পর্যটনমন্ত্রীর সঙ্গে ইতালির রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
স্কুল-কলেজে বিজ্ঞান মেলা ও নতুন উদ্ভাবন রপ্তানির সুপারিশ
গ্রাম-শহরে শতভাগ টিকাদান নিশ্চিত করতে হবে: স্বাস্থ্যমন্ত্রী
জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন শুরু হবে ৯ নভেম্বর