‘প্রেমের লাড্ডু’ নিয়ে এলেন দুই মির্জা
‘প্রেমের লাড্ডু ফুটছে মনে, রেলগাড়ি নাই রে ইষ্টিশনে, লাইনে দাঁড়া তুই, লাইনে দাঁড়া, তোর কিসের তাড়া, আমি টিকেট না দিলে তোর কোন উপায় নাই রে’-কৌশিক হোসেন তাপসের এমন কথা, সুর ও সংগীতায়োজনে কণ্ঠ দিলেন নতুন প্রজন্মের গায়িকা রেশমী মির্জা।
গানবাংলা টেলিভিশনের পর্দায় ‘উইন্ড অব চেঞ্জ’ এর আয়োজনে 'কমলা সুন্দরী' গেয়ে দারুণ জনপ্রিয়তা পেয়েছেন রেশমী। এবার গাইলেন আইটেম ঘরানার এ গানটি।
তার গানের তালে নিজেকে ভেঙে নতুনরূপে গ্ল্যামারগার্ল হিসেবে আবির্ভূত হয়েছেন ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী আরে মির্জা তমা। বাবা যাদবের নির্মাণে তার স্টাইলিং ও গানটির প্রযোজনা করেছেন ফারজানা মুন্নী।
গানটি নিয়ে উচ্ছ্বসিত রেশমী বলেন, ‘মাত্র তিন মিনিটে গানটি লিখে দেন তাপস ভাই। গান শেষে যখন ভিডিওটা দেখলাম আমি কাঁদছিলাম। আমার মতো একজন ক্ষুদ্র শিল্পীর গানে এত বিপুল বাজেটের এ ভিডিও তৈরির সাহস একমাত্র টিএম কাপলই করতে পারে। টিএম রেকর্ডসের প্রতি কৃতজ্ঞতা। গানটি উৎসবে আনন্দে সবার মনে বাজুক।’
সম্প্রতি টিজার প্রকাশের পর রোববার (৬ ফেব্রুয়ারি) টিএম রেকর্ডসের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে প্রকাশিত হলো পুরো গানটি।
শাফিন / শাফিন
ফের শুরু হচ্ছে ‘নতুন কুঁড়ি’, ১৮ বিষয়ে চলবে প্রতিযোগিতা
কলকাতা থেকে কবীর সুমন : আমি অভিভূত
শোবিজে কাজের পরিবেশ ও ব্যক্তিত্ব নিয়ে দীপা খন্দকারের ভাবনা
বাস্তব জীবনের মাতৃত্বে আবেগপ্রবণ পরিণীতি চোপড়া
এক সময় গরীব ছেলে পছন্দ ছিল : প্রভা
রাজকীয় রূপে ধরা দিলেন ঐশ্বরিয়া রাই
রাত আমার আকাশ জানার আকাশ দেখার সময়
আবার মুক্তি পাচ্ছে ‘স্পাইডার ম্যান: ব্র্যান্ড নিউ ডে’, যোগ হবে নতুন দৃশ্য
আমার সব সময় গরিব ছেলে পছন্দ ছিল: সাদিয়া জাহান প্রভা
রণবীর–আলিয়ার রোমান্টিক ছবি ঝড় তুলেছে
‘টেইলর সুইফট সংগীতকে ধ্বংস করেছে’
বাবা হলেন জুবিন নটিয়াল