ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

আরো কয়েক দিন থাকবে শীতের দাপট


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৭-২-২০২২ দুপুর ১০:৫১

মেঘমুক্ত আকাশ থাকায় দিনে ঝকমকে রোদ। তবে হুট করে বৃষ্টি ও তা বিদায় নেওয়ার পরপরই সারা দেশে হাড় কাঁপানো শীত নেমেছে। বিশেষ করে দুপুর গড়িয়ে বিকেল হতেই তাপমাত্রা কমছে। দেশের আটটি জেলায় এরই মধ্যে শৈত্যপ্রবাহ শুরু হয়ে গেছে। এগুলো হলো নীলফামারী, পঞ্চগড়, কুড়িগ্রাম, চুয়াডাঙ্গা, যশোর, পাবনা, মৌলভীবাজার ও চট্টগ্রাম।

আবহাওয়া অধিদপ্তর বলছে, সোমবার দিনের তাপমাত্রা একটু বাড়লেও রাতে শীত বাড়বে। আগামী কয়েক দিনই শীতের দাপট বাড়তে থাকবে। শৈত্যপ্রবাহ নতুন নতুন এলাকায় ছড়াবে। দিনে রোদ খাকবে, আর রাতে শীত বাড়বে। সন্ধ্যার পর থেকে ভোর পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে। তবে নদী তীরবর্তী এলাকাগুলোতে কুয়াশা বেশি পড়তে পারে। ফলে এ সময়ে যানবাহনগুলোকে সাবধানে চলাচল করতে হবে।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ শাহিনুর ইসলাম বলেন, বাংলাদেশের আকাশ থেকে মেঘ সরে গেছে। ফলে শীতের বাতাস দ্রুত সারা দেশে আবার ছড়িয়ে পড়ছে। দেশের বিভিন্ন স্থানে শীত বেড়ে যাওয়ার যে লক্ষণ দেখা যাচ্ছে, তা আরও দুদিন অব্যাহত থাকতে পারে।

গত এক দিনে দেশের বেশির ভাগ এলাকার তাপমাত্রা ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমেছে। ঢাকার তাপমাত্রা কমেছে ২ ডিগ্রি। আর সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়ায় কমেছে প্রায় ৪ ডিগ্রি। এ উপজেলার তাপমাত্রা রোববারও ছিল দেশের মধ্যে সবচেয়ে কম; ৬ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস।

জামান / জামান

দায়িত্বে অবহেলায় পুলিশ সদস্য প্রত্যাহার, অভিযুক্তসহ মারধরকারীরও সাজা

নিরাপদ অভিবাসনে নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির

চাকরির প্রলোভনে রাশিয়ায় ৩০ বাংলাদেশি পাচার, ইউক্রেন যুদ্ধে নিহত ২০

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুপ্রেরণাদায়ী ব্যক্তির সাক্ষাৎ

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু

ক্রয় কমিটির ১১ প্রস্তাব অনুমোদন

মানবতাবিরোধী অপরাধের বিচার ও ভুক্তভোগীদের সুরক্ষা চায় বাংলাদেশ

সংখ্যালঘুদের অধিকার নিশ্চিতে জাতীয় কমিটি গঠনের পরামর্শ রাষ্ট্রপতির

পর্যটনমন্ত্রীর সঙ্গে ইতালির রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

স্কুল-কলেজে বিজ্ঞান মেলা ও নতুন উদ্ভাবন রপ্তানির সুপারিশ

গ্রাম-শহরে শতভাগ টিকাদান নিশ্চিত করতে হবে: স্বাস্থ্যমন্ত্রী

জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন শুরু হবে ৯ নভেম্বর

'অপরাধীকে আশ্রয় দিলে আইনি ব্যবস্থা, অপারেশন ক্লিন হার্টের পরিকল্পনা নেই'