পরের জন্মে যেন আর লতা না হই, সুরসম্রাজ্ঞীর আক্ষেপ কেন?
এক জন্মে কি মানুষের সব চাওয়া পূরণ হয়? সম্ভবত হয় না। সে কারণেই অনেকে চান তার পুনর্জন্ম হোক। পর জন্মে আবারও নিজ রূপেই ফিরতে চান ছেড়ে যাওয়া সেই চেনা ঘরে। সেই চেনা সংসারে। আগের জীবনে যা ছিল অধরা, তা পরিপূর্ণভাবে পাবেন বলে অনেকের বিশ্বাস। তবে এখানে ব্যতিক্রম লতা মঙ্গেশকর।
নিজেকে আড়ালে রাখতে পছন্দ করতেন। খুব কম মানুষের কাছে মুখ খুলতেন। তার মধ্যেই জাভেদ আখতারকে দেওয়া এক অন্তরঙ্গ সাক্ষাৎকারে নিজের শেষ ইচ্ছা জানিয়েছিলেন সুরসম্রাজ্ঞী। জাভেদ জানতে চেয়েছিলেন, পরের জন্মে কী হতে চান লতা? বিষণ্ণ হাসি হেসে বলে ফেলেছিলেন কিংবদন্তি গায়িকা, ‘আর যেন জন্মাতে না হয়। যদি জন্মাতেই হয়, তা হলে অন্য কিছু হব। লতা মঙ্গেশকর হয়ে যেন আর না জন্মাই।’
লতা-জাভেদের সেই সাক্ষাৎকারের ভিডিও কিংবদন্তি গায়িকার প্রয়াণের পর ভাইরাল হয়েছে। যা দেখে মানুষ হতবাক! লতা নাকি দেবাংশী! সুরের দেবী সরস্বতীর শরীর থেকে ঠিকরে আসা এক টুকরো আলো। বাস্তবে তিনি কি সুখী ছিলেন না? গানের সাত সুর তার বশে আজীবন। পুরুষশাসিত সমাজে তিনি ‘একা নারী’ উলটপুরাণ ঘটিয়েছেন খ্যাতির চূড়ায় উঠে। তারপরও কি কারণে তার এ ইচ্ছা?
তারও ছোট্ট জবাব রয়েছে ভিডিওটিতেই। তখনও হাসিমুখ গায়িকার। কেবল কণ্ঠে ঝরেছে আক্ষেপ। তার দাবি, ‘লতা মঙ্গেশকর হতে গিয়ে বা হওয়ার পর আমায় যে কি পরিমাণ কষ্ট সহ্য করতে হয়েছে, সে শুধু আমিই জানি।’
শাফিন / শাফিন
ফের শুরু হচ্ছে ‘নতুন কুঁড়ি’, ১৮ বিষয়ে চলবে প্রতিযোগিতা
কলকাতা থেকে কবীর সুমন : আমি অভিভূত
শোবিজে কাজের পরিবেশ ও ব্যক্তিত্ব নিয়ে দীপা খন্দকারের ভাবনা
বাস্তব জীবনের মাতৃত্বে আবেগপ্রবণ পরিণীতি চোপড়া
এক সময় গরীব ছেলে পছন্দ ছিল : প্রভা
রাজকীয় রূপে ধরা দিলেন ঐশ্বরিয়া রাই
রাত আমার আকাশ জানার আকাশ দেখার সময়
আবার মুক্তি পাচ্ছে ‘স্পাইডার ম্যান: ব্র্যান্ড নিউ ডে’, যোগ হবে নতুন দৃশ্য
আমার সব সময় গরিব ছেলে পছন্দ ছিল: সাদিয়া জাহান প্রভা
রণবীর–আলিয়ার রোমান্টিক ছবি ঝড় তুলেছে
‘টেইলর সুইফট সংগীতকে ধ্বংস করেছে’
বাবা হলেন জুবিন নটিয়াল