২৫০ কোটি ঘরে তুলে নিল প্রভাস-পূজার ‘রাধে শ্যাম’
গত নভেম্বরে ট্রেলার মুক্তির পর থেকেই বলিপাড়ায় উত্তেজনা প্রভাস-পূজা অভিনীত প্রেম-কাহিনী ‘রাধে শ্যাম’ নিয়ে। ১৪ জানুয়ারি পর্দায় আসার কথা ছিল ছবিটি। কিন্তু করোনার জন্য পিছিয়ে গেছে মুক্তির তারিখ।ভারতে নির্মিত বিপুল বাজেটের ছবিগুলোর মধ্যে ‘রাধে শ্যাম’ একটি। যার ফলে মুক্তির তারিখ পিছিয়ে যাওয়ায় আর্থিক ক্ষতি নিয়ে বেশ চিন্তায় ছিলেন পরিচালক রাধাকৃষ্ণ কুমার।
তবে এখন করোনা সংক্রমণ কমতে থাকায় ছবি মুক্তির নতুন তারিখ ঘোষণা করলেন ছবি নির্মাতা। গত বুধবার জানানো হয়েছে, আগামী ১১ মার্চ মুক্তি পেতে চলেছে এই ছবি।এদিকে ছবি মুক্তির আগের ২৫০ কোটি টাকা ঘরে তুলে নিয়েছে ‘রাধে শ্যাম’। শুধুমাত্র টেলিভিশন এবং ডিজিটাল স্বত্ব বিক্রি করেই নাকি মোটা অংক ইতোমধ্যে প্রযোজকদের ঘরে ঢুকে গিয়েছে।
কিছুদিন আগেই কানাঘুষো শোনা গিয়েছিল, একটি ওটিটি সংস্থা ‘রাধে শ্যাম’ ছবির জন্য ৪০০ কোটি টাকাও দিতে চেয়েছিল প্রযোজকদের। যদিও তা কোনো পক্ষ থেকেই বিষয়টি নিশ্চিত করা হয়নি।‘বাহুবলী’ ছবির পর দেশের জনপ্রিয় অভিনেতাদের মধ্যে প্রভাস একজন। তার মুখ দেখেই আগে পর্দায় মুক্তি চাইছেন নির্মাতা।
এ ছবি নিয়ে আরও একটি গুজব রটেছে বলিপাড়ায়। ‘রাধে শ্যাম’-এ অভিনয়ের জন্য প্রযোজকদের কাছ থেকে নাকি ১০০ কোটি টাকা চেয়েছেন প্রভাস। শুধু তাই নয়, পর্দায় মুক্তির মুনাফা থেকেও নাকি কিছু অংশ চেয়েছেন অভিনেতা। যদিও এ বিষয়ে মুখ খোলেননি অভিনেতা এবং নির্মাতারা।
শাফিন / শাফিন
ছেলের জন্মদিনেও আদালতে হাজিরা, ক্ষোভ সোহানা সাবার
৯ মাস ধরে বিছানায় অভিনয়শিল্পী মিজান
রাশিয়ার আন্তর্জাতিক উৎসবে গোলাম রাব্বানীর ‘নিশি’
এক যুগের অপেক্ষায় ববিতা
কেমন আছেন শবনম
৫০ মিলিয়ন ডলারের হিরের অন্তর্বাসে ভিক্টোরিয়াস সিক্রেটের মঞ্চে কাইলি জেনার
কারিনা-কপিলের ব্যক্তিগত কথোপকথন ভাইরাল!
হেনস্তার শিকার ইমন
২৫ হাজার কোটি টাকার সাম্রাজ্যের উত্তরাধিকার
বিয়ের প্রস্তাব পেয়েছেন ৬০ থেকে ৭০টি
টাইগার শ্রফকে হত্যাচেষ্টা, গ্রেপ্তার ৩
সালাহউদ্দিন লাভলুর নতুন যাত্রা