ডিইউজের দ্বিবার্ষিক সাধারণ সভা ২৬ ফেব্রুয়ারি, নির্বাচন ২৫ মার্চ
করোনা সংক্রমণ পরিস্থিতিতে সরকারি বিধিনিষেধ বিবেচনায় নিয়ে ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) দ্বিবার্ষিক সাধারণ সভা অনুষ্ঠানের দিনক্ষণ পুনর্নির্ধারণ করা হয়েছে। পুনর্নির্ধারিত দিনক্ষণ অনুযায়ী আগামী ২৬ ফেব্রুয়ারি জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে দ্বিবার্ষিক সাধারণ সভা এবং আগামী ২৫ মার্চ নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। সোমবার (৭ ফেব্রুয়ারি) সংগঠনের সভাপতি কুদ্দুস আফ্রাদের সভাপতিত্বে নির্বাহী পরিষদের সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। ডিইউজের দফতর সম্পাদক জান্নাতুল ফেরদৌস চৌধুরী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, ডিইউজের সাধারণ সম্পাদক সাজ্জাদ আলম খান তপুর সঞ্চালনায় সভায় আলোচনায় অংশ নেন- ডিইউজের সহ-সভাপতি এমএ কুদ্দুস, যুগ্ম-সম্পাদক খায়রুল আলম, কোষাধ্যক্ষ আশরাফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক এ জিহাদুর রহমান, প্রচার সম্পাদক আছাদুজ্জামান, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক দুলাল খান, জনকল্যাণ সম্পাদক সোহেলী চৌধুরী, দফতর সম্পাদক জান্নাতুল ফেরদৌস চৌধুরী, নির্বাহী পরিষদ সদস্য সাকিলা পারভীন, রাজু হামিদ, ইব্রাহীম খলিল খোকন, এ এম শাহজাহান মিয়া, জুবায়ের রহমান চৌধুরী, আরটিভির ইউনিটপ্রধান মো. সাইখুল ইসলাম উজ্জ্বল, জনতার ডেপুটি ইউনিটপ্রধান দৌলতুন নেছা রেখা, করতোয়ার ডেপুটি ইউনিটপ্রধান মো. মিজানুর রহমান প্রমুখ।
জামান / জামান
দায়িত্বে অবহেলায় পুলিশ সদস্য প্রত্যাহার, অভিযুক্তসহ মারধরকারীরও সাজা
নিরাপদ অভিবাসনে নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির
চাকরির প্রলোভনে রাশিয়ায় ৩০ বাংলাদেশি পাচার, ইউক্রেন যুদ্ধে নিহত ২০
প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুপ্রেরণাদায়ী ব্যক্তির সাক্ষাৎ
২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু
ক্রয় কমিটির ১১ প্রস্তাব অনুমোদন
মানবতাবিরোধী অপরাধের বিচার ও ভুক্তভোগীদের সুরক্ষা চায় বাংলাদেশ
সংখ্যালঘুদের অধিকার নিশ্চিতে জাতীয় কমিটি গঠনের পরামর্শ রাষ্ট্রপতির
পর্যটনমন্ত্রীর সঙ্গে ইতালির রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
স্কুল-কলেজে বিজ্ঞান মেলা ও নতুন উদ্ভাবন রপ্তানির সুপারিশ
গ্রাম-শহরে শতভাগ টিকাদান নিশ্চিত করতে হবে: স্বাস্থ্যমন্ত্রী
জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন শুরু হবে ৯ নভেম্বর