ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

৯ ফেব্রুয়ারি থেকে শতভাগ যাত্রী নিয়ে চলবে ট্রেন


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৭-২-২০২২ বিকাল ৭:৩৫

টিআগামী ৯ ফেব্রুয়ারি (বুধবার) থেকে স্বাস্থ্যবিধি মেনে শতভাগ যাত্রী পরিবহন করা হবে ট্রেনে। নতুন এ সিদ্ধান্তের বিষয়ে জানিয়েছেন বাংলাদেশ রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন) সরদার শাহাদাত আলী। 

করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় গত ১৫ জানুয়ারি থেকে আন্তনগর ট্রেনে অর্ধেক যাত্রী পরিবহন করা হচ্ছে। চলমান এই বিধিনিষেধ শিথিল করার ঘোষণা দিয়েছে বাংলাদেশ রেলওয়ে। 

সরদার শাহাদাত আলী জানান, আগামী ৯ ফেব্রুয়ারি থেকে ট্রেনে শতভাগ যাত্রী বহন করা হবে। শতভাগ টিকিট বিক্রি করা হবে। ট্রেনে যাত্রীদের কঠোরভাবে স্বাস্থ্যবিধি মানতে হবে। 

বাংলাদেশ রেলওয়ে সূত্রে জানা গেছে, ট্রেনে মোট আসনসংখ্যার ৫০ শতাংশ টিকিট কাউন্টারের মাধ্যমে এবং বাকি ৫০ শতাংশ টিকিট অনলাইনে পাওয়া যাবে। আন্তনগর ট্রেনসমূহের স্ট্যান্ডিং টিকিট ও স্টেশনের প্লাটফরম টিকিট ইস্যু সম্পূর্ণরূপে বন্ধ থাকবে। স্বাস্থ্যবিধি কঠোরভাবে মেনে আন্তনগর ট্রেনে ক্যাটারিং সেবা প্রদান ও ট্রেনে রাত্রীকালীন বেডিং সরবরাহ করা হবে।

জামান / জামান

দায়িত্বে অবহেলায় পুলিশ সদস্য প্রত্যাহার, অভিযুক্তসহ মারধরকারীরও সাজা

নিরাপদ অভিবাসনে নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির

চাকরির প্রলোভনে রাশিয়ায় ৩০ বাংলাদেশি পাচার, ইউক্রেন যুদ্ধে নিহত ২০

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুপ্রেরণাদায়ী ব্যক্তির সাক্ষাৎ

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু

ক্রয় কমিটির ১১ প্রস্তাব অনুমোদন

মানবতাবিরোধী অপরাধের বিচার ও ভুক্তভোগীদের সুরক্ষা চায় বাংলাদেশ

সংখ্যালঘুদের অধিকার নিশ্চিতে জাতীয় কমিটি গঠনের পরামর্শ রাষ্ট্রপতির

পর্যটনমন্ত্রীর সঙ্গে ইতালির রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

স্কুল-কলেজে বিজ্ঞান মেলা ও নতুন উদ্ভাবন রপ্তানির সুপারিশ

গ্রাম-শহরে শতভাগ টিকাদান নিশ্চিত করতে হবে: স্বাস্থ্যমন্ত্রী

জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন শুরু হবে ৯ নভেম্বর

'অপরাধীকে আশ্রয় দিলে আইনি ব্যবস্থা, অপারেশন ক্লিন হার্টের পরিকল্পনা নেই'