ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

মহাখালী-বিমানবন্দর সড়কে তীব্র যানজট


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৯-২-২০২২ দুপুর ১১:৪৮

রাজধানীর বিমানবন্দর সড়কে বালুবোঝাই একটি ট্রাক রোড ডিভাইডারের সঙ্গে ধাক্কা খেয়ে উল্টে গেছে। এতে বিমানবন্দর সড়কে মহাখালী পার হয়ে জাহাঙ্গীর গেট পর্যন্ত তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। যার প্রভাব পড়েছে মিরপুরের কালশী সড়কেও।

যানজটের কারণে দিনের প্রথম প্রহরে অফিসগামী মানুষজনকে সীমাহীন ভোগান্তি পোহাতে হচ্ছে। ঘণ্টার পর ঘণ্টা যানবাহনে বাসে থাকতে হচ্ছে। যে কারণে নির্দিষ্ট সময়ে গন্তব্যে পৌঁছাতে পারছেন না কর্মমুখী মানুষজন। যানজটে আটকে থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমের বিভিন্ন ট্রাফিক গ্রুপে যানজটের পরিস্থিতি তারা পোস্ট করছেন। তাতে উঠে আসছে ভোগান্তির চিত্র।

বুধবার (৯ ফেব্রুয়ারি) বিভিন্ন ট্রাফিক অ্যালার্ট গ্রুপ দেখে এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে এ তথ্য জানা যায়।

জানা যায়, এ সড়কে প্রতিদিনই অফিস সময়ে যানজট হয়। তবে আজ সকালে বিমানবন্দরের সামনের সড়কে বালুবোঝাই একটি ট্রাক উল্টে যাওয়ার পর এ রুটে যান চলাচল প্রায় বন্ধ রয়েছে। এর প্রভাব এই সড়কটি ছাড়াও আশপাশের সড়কে ছড়িয়ে পড়েছে।

এ বিষয়ে ডিএমপি ট্রাফিকের গুলশান বিভাগের মহাখালী জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) মো. মোহাম্মদ আশফাক বলেন, সকালের দিকে বিমানবন্দর সড়কে বালুবোঝাই একটি ট্রাক উল্টে যাওয়ার পর থেকেই এ রুটের যাত্রীরা যানজটে নাকাল হচ্ছেন। ওখানে কর্তব্যরত সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেছি। তারা বলেছেন বালুর ট্রাক সরিয়ে নেওয়া হলেও রাস্তায় এখনো অনেক চাপ রয়েছে। আর বিমানবন্দর সড়কে চাপ থাকলে সেটা বনানী হয়ে মহাখালী থেকে জাহাঙ্গীর গেট পর্যন্ত ছড়ায়। প্রভাব পড়ে আশপাশের এলাকায়।

শাফিন / শাফিন

দায়িত্বে অবহেলায় পুলিশ সদস্য প্রত্যাহার, অভিযুক্তসহ মারধরকারীরও সাজা

নিরাপদ অভিবাসনে নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির

চাকরির প্রলোভনে রাশিয়ায় ৩০ বাংলাদেশি পাচার, ইউক্রেন যুদ্ধে নিহত ২০

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুপ্রেরণাদায়ী ব্যক্তির সাক্ষাৎ

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু

ক্রয় কমিটির ১১ প্রস্তাব অনুমোদন

মানবতাবিরোধী অপরাধের বিচার ও ভুক্তভোগীদের সুরক্ষা চায় বাংলাদেশ

সংখ্যালঘুদের অধিকার নিশ্চিতে জাতীয় কমিটি গঠনের পরামর্শ রাষ্ট্রপতির

পর্যটনমন্ত্রীর সঙ্গে ইতালির রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

স্কুল-কলেজে বিজ্ঞান মেলা ও নতুন উদ্ভাবন রপ্তানির সুপারিশ

গ্রাম-শহরে শতভাগ টিকাদান নিশ্চিত করতে হবে: স্বাস্থ্যমন্ত্রী

জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন শুরু হবে ৯ নভেম্বর

'অপরাধীকে আশ্রয় দিলে আইনি ব্যবস্থা, অপারেশন ক্লিন হার্টের পরিকল্পনা নেই'