ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

৮ মার্চ আমিরাত সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৯-২-২০২২ দুপুর ১২:২৯

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ৮ মার্চ সংযুক্ত আরব আমিরাত সফরে যাচ্ছেন। সফরে শ্রমবাজার, ব্যবসা-বাণিজ্যসহ বিভিন্ন বিষয় দু’দেশের মধ্যে আলোচনা হবে।

বুধবার (৯ ফেব্রুয়ারি) গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা।বিশ্বনেতারা শেখ হাসিনার কাছে উন্নয়নের জাদু জানতে চান: তথ্যমন্ত্রী তিনি বলেন, আমিরাতের পক্ষ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দাওয়াত দেওয়া হয়েছে। আগামী ৮ মার্চ সফরের দিনক্ষণ ঠিক করা হয়েছে। তবে সফরের বিস্তারিত কর্মসূচি নিয়ে এখনও আলোচনা চলছে।

এদিকে জানা গেছে, আমিরাত সফরে দেশটির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকের পাশাপাশি দুবাই এক্সপোতে বাংলাদেশ প্যাভিলিয়ন পরিদর্শনসহ আরও কয়েকটি অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী।

বৈঠকে আলোচনার বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (পূর্ব) মাশফি বিনতে শামস বলেন, শ্রমবাজার, ব্যবসা-বাণিজ্য, বিনিয়োগ, জলবায়ু পরিবর্তন নিয়ে দু’দেশের মধ্যে সহযোগিতা রয়েছে। এগুলো কীভাবে আরও বাড়ানো যায়, সেই চেষ্টাই আমরা করছি। আশা করছি সফরে এসব বিষয় থাকবে। বিশেষ করে বাংলাদেশে তাদের বিনিয়োগ যেন আসে, এগুলো আলোচনায় থাকবে।

শাফিন / শাফিন

দায়িত্বে অবহেলায় পুলিশ সদস্য প্রত্যাহার, অভিযুক্তসহ মারধরকারীরও সাজা

নিরাপদ অভিবাসনে নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির

চাকরির প্রলোভনে রাশিয়ায় ৩০ বাংলাদেশি পাচার, ইউক্রেন যুদ্ধে নিহত ২০

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুপ্রেরণাদায়ী ব্যক্তির সাক্ষাৎ

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু

ক্রয় কমিটির ১১ প্রস্তাব অনুমোদন

মানবতাবিরোধী অপরাধের বিচার ও ভুক্তভোগীদের সুরক্ষা চায় বাংলাদেশ

সংখ্যালঘুদের অধিকার নিশ্চিতে জাতীয় কমিটি গঠনের পরামর্শ রাষ্ট্রপতির

পর্যটনমন্ত্রীর সঙ্গে ইতালির রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

স্কুল-কলেজে বিজ্ঞান মেলা ও নতুন উদ্ভাবন রপ্তানির সুপারিশ

গ্রাম-শহরে শতভাগ টিকাদান নিশ্চিত করতে হবে: স্বাস্থ্যমন্ত্রী

জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন শুরু হবে ৯ নভেম্বর

'অপরাধীকে আশ্রয় দিলে আইনি ব্যবস্থা, অপারেশন ক্লিন হার্টের পরিকল্পনা নেই'