এবার দুপুর ২টায় শুরু হবে বইমেলা
করোনা সংক্রমণের কারণে এবারের বইমেলা এক মাসের পরিবর্তে দুই সপ্তাহের জন্য করা হয়েছে। তবে পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করলে মেলার সময় বাড়তে পারে। ১৫ ফেব্রুয়ারি থেকে মেলা শুরু হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেদিন ভার্চুয়ালি মেলা উদ্বোধন করবেন। বুধবার (৯ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় বাংলা একাডেমি প্রাঙ্গণে বইমেলার প্রস্তুতি সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ এসব কথা বলেছেন।
প্রতিমন্ত্রী বলেন, আমরা প্রতিবার একমাসের জন্য বইমেলার আয়োজন করি। কিন্তু এবার কোভিডের সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় সময়সীমা কমিয়ে আনা হয়েছে। আমরা এবার দুই সপ্তাহের জন্য মেলা আয়োজনের সিদ্ধান্ত নিয়েছি। পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করলে আমরা মেলার সময় বৃদ্ধি করবো।
বইমেলার সময়সীমার বিষয়ে তিনি বলেন, প্রতিবছর তিনটা থেকে বইমেলা শুরু হতো। কিন্তু এ বছর যেহেতু আমাদের সময় কম, ১৫ দিনের মেলা, সেজন্য আমরা ২টা থেকে মেলা শুরু করব। ছুটির দিনে বরাবরের মতো ১১টা থেকে মেলা শুরু করব।
এবার সাড়ে সাত লাখ স্কয়ার ফুট জায়গাজুড়ে মেলা অনুষ্ঠিত হবে। শিশুদের জন্য আলাদা মঞ্চের ব্যবস্থা থাকবে। সেখানে স্বাস্থ্যবিধি মেনে শিশুরা খেলাধুলা করতে পারবে। বইয়ের মোড়ক উন্মোচনের জন্য মঞ্চ রাখা হয়েছে।
এবার বইমেলার প্রতিপাদ্য ‘কোভিডমুক্ত বাংলাদেশ চাই’।
জামান / জামান
দায়িত্বে অবহেলায় পুলিশ সদস্য প্রত্যাহার, অভিযুক্তসহ মারধরকারীরও সাজা
নিরাপদ অভিবাসনে নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির
চাকরির প্রলোভনে রাশিয়ায় ৩০ বাংলাদেশি পাচার, ইউক্রেন যুদ্ধে নিহত ২০
প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুপ্রেরণাদায়ী ব্যক্তির সাক্ষাৎ
২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু
ক্রয় কমিটির ১১ প্রস্তাব অনুমোদন
মানবতাবিরোধী অপরাধের বিচার ও ভুক্তভোগীদের সুরক্ষা চায় বাংলাদেশ
সংখ্যালঘুদের অধিকার নিশ্চিতে জাতীয় কমিটি গঠনের পরামর্শ রাষ্ট্রপতির
পর্যটনমন্ত্রীর সঙ্গে ইতালির রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
স্কুল-কলেজে বিজ্ঞান মেলা ও নতুন উদ্ভাবন রপ্তানির সুপারিশ
গ্রাম-শহরে শতভাগ টিকাদান নিশ্চিত করতে হবে: স্বাস্থ্যমন্ত্রী
জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন শুরু হবে ৯ নভেম্বর