ঘরেই তৈরি করুন মজাদার হালিম
মাংস, কয়েক রকম ডাল, চাল ও নানা ধরনের মসলা সহযোগে তৈরি এই খাবার খেতে অত্যন্ত সুস্বাদু। বলছি হালিমের কথা। ঝাল স্বাদের এই খাবার খেতে ভালোবাসেন না, এমন মানুষ কমই পাওয়া যাবে। বাইরে থেকে কিনে খাওয়া তো হয়ই, তবে স্বাস্থ্যের কথা চিন্তা করলে ঘরে তৈরি করে খাওয়াই ভালো। চলুন তবে জেনে নেয়া যাক হালিম তৈরির রেসিপি-
মাংস রাঁধতে যা লাগবে
মাংস- ২ কেজি
পেঁয়াজ- ৩০০ গ্রাম
আদা- ২০ গ্রাম
রসুন- ৩০ গ্রাম
ধনে গুঁড়া- ২০ গ্রাম
হলুদ গুঁড়া- ১ টেবিল চামচ
মরিচ গুঁড়া- ২ টেবিল চামচ
এলাচ গুঁড়া- ১ টেবিল চামচ
দারুচিনি গুঁড়া- ১ টেবিল চামচ
জিরা ভাজা গুঁড়া- ২০ গ্রাম
তেল- ১০০ গ্রাম।
ডাল রাঁধতে যা লাগবে
মসুরের ডাল- ৫০ গ্রাম
মটর ডাল- ৫০ গ্রাম
মুগ ডাল- ৫০ গ্রাম
মাষকলাইয়ের ডাল- ১০০ গ্রাম
চাল- ৫০ গ্রাম
গম- ৫০ গ্রাম
ধনে গুঁড়া- ১ চা চামচ
আদা বাটা- ২ চা চামচ
রসুন বাটা- ২ চা চামচ
মরিচ গুঁড়া- ১ চা চামচ
হলুদ- আধা চা চামচ
লবণ- স্বাদমতো।
যেভাবে তৈরি করবেন : একটি হাঁড়ি চুলায় দিন। এবার তাতে তেল দিন। তেল গরম হয়ে গেলে তাতে পেঁয়াজ দিয়ে বেরেস্তা করে নিন। এরপর তাতে একে একে সব মসলা দিয়ে দিন। এবার তাতে মাংস দিয়ে রান্না করুন। আরেকটি হাঁড়ি চুলায় বসিয়ে তাতে ডাল, চাল এবং সব উপকরণ ঢেলে রান্না করুন। রান্না হয়ে এলে মাংসটুকু ডালের পাত্রে ঢেলে আরও কিছুক্ষণ রান্না করুন। এবার নামিয়ে পেঁয়াজের বেরেস্তা, কাঁচা আদা, কাঁচা মরিচ, পুদিনা পাতা, ধনেপাতা ও লেবু দিয়ে সাজিয়ে পরিবেশন করুন।
জামান / জামান
মানুষ যে কারণে অপমানের স্মৃতি ভোলে না!
প্রতিদিন মাত্র ৫ মিনিটের ব্যায়ামেই হতে পারে দীর্ঘ জীবন
চিনির বদলে গুড় কি বেশি স্বাস্থ্যকর?
রাগ নিয়ন্ত্রণে থাকে না? এভাবে চেষ্টা করুন
থাইরয়েডে সমস্যার ৯ লক্ষণ জেনে নিন
আপনার হার্ট সুস্থ আছে তো?
পেট ফাঁপা দূর করে এবং ওজন কমাতে সাহায্য করে এই চা
মা-বাবার সঙ্গে সম্পর্ক সুন্দর রাখার ৫ উপায়
মা-বাবার সঙ্গে সম্পর্ক সুন্দর রাখার ৫ উপায়
চুলে সাবান ব্যবহার করলে কী হয়?
প্রতিদিন ইয়ারবাড ব্যবহারে কি কানের ক্ষতি হয়?
মায়ের দুধই শিশুর সুরক্ষার প্রথম ভিত