৮ বিভাগেই বৃষ্টির আভাস
রাজধানী ঢাকাসহ দেশের আট বিভাগেই বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বৃষ্টির এ প্রবণতা শুক্রবারও (১১ ফেব্রুয়ারি) থাকতে পারে।
বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম এ তথ্য জানান।তিনি জানান, ‘আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সৈয়দপুরে ১০.২ ডিগ্রি সেলসিয়াস। রাজধানী ঢাকায় ১৬.৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বিরাজ করছে। বুধবার (৯ ফেব্রুয়ারি) তিনটি জেলায় শৈত্যপ্রবাহ থাকলেও আজ দেশের কোথাও শৈত্যপ্রবাহ নেই।’
শৈত্যপ্রবাহ না থাকলেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে জানিয়ে আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম বলেন, বিশেষ করে ঢাকা, খুলনা, রাজশাহী, ময়মনসিংহ এবং সিলেট বিভাগে বৃষ্টিপাত হতে পারে। অন্য তিন বিভাগেও সামান্য বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
আজ ও কাল দেশের বিভিন্ন জায়গায় বৃষ্টি হতে পারে। বৃষ্টির পর আবারও শীত পড়বে বলে জানান তিনি।এদিকে, বৃহস্পতিবার সকাল থেকেই রাজধানী ঢাকার আকাশ মেঘলা রয়েছে। মুখ ভার করা আকাশে বেলা ১১টা পর্যন্ত সূ
শাফিন / শাফিন
দায়িত্বে অবহেলায় পুলিশ সদস্য প্রত্যাহার, অভিযুক্তসহ মারধরকারীরও সাজা
নিরাপদ অভিবাসনে নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির
চাকরির প্রলোভনে রাশিয়ায় ৩০ বাংলাদেশি পাচার, ইউক্রেন যুদ্ধে নিহত ২০
প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুপ্রেরণাদায়ী ব্যক্তির সাক্ষাৎ
২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু
ক্রয় কমিটির ১১ প্রস্তাব অনুমোদন
মানবতাবিরোধী অপরাধের বিচার ও ভুক্তভোগীদের সুরক্ষা চায় বাংলাদেশ
সংখ্যালঘুদের অধিকার নিশ্চিতে জাতীয় কমিটি গঠনের পরামর্শ রাষ্ট্রপতির
পর্যটনমন্ত্রীর সঙ্গে ইতালির রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
স্কুল-কলেজে বিজ্ঞান মেলা ও নতুন উদ্ভাবন রপ্তানির সুপারিশ
গ্রাম-শহরে শতভাগ টিকাদান নিশ্চিত করতে হবে: স্বাস্থ্যমন্ত্রী
জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন শুরু হবে ৯ নভেম্বর