এবার বিচারক মেহজাবীন
ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। নাটক, টেলিফিল্ম ও বিজ্ঞাপনে বেশি ব্যস্ত থাকেন। এবার স্কয়ার গ্রুপ কর্মীদের নিয়ে আয়োজন করেছে বিশেষ একটি গানের রিয়েলিটি শো ‘স্কয়ার সুরের সেরা’। এবার এই আয়োজনে একটি বিশেষ পর্ব ভালোবাসার গান দিয়ে সাজানো হয়েছে। সেখানে অতিথি বিচারক হিসেবে দেখা যাবে তাকে।
শুক্রবার (১১ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টায়, মাছরাঙা টেলিভিশনে এ বিশেষ পর্ব প্রচারিত হবে।এই পর্বেই অতিথি বিচারকের আসনে বসবেন অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। তার সঙ্গে প্রতিযোগিতার মূল বিচারক হিসেবে থাকবেন সুরকার, সংগীতশিল্পী এসআই টুটুল, কণ্ঠশিল্পী রুমানা ইসলাম ও সংগীত পরিচালক, সংগীতশিল্পী পিন্টু ঘোষ।বিচারক হওয়া প্রসঙ্গে মেহজাবীন বলেন, ‘গ্রুপ অব কোম্পানির কর্মীদের নিয়ে একটি গানের রিয়েলিটি শো’র ভাবনাটিই অভিনব। আমি নিজেও রিয়েলিটি শো থেকে এসেছি। তাই প্রতিযোগীদের অনুপ্রেরণা দেওয়া ও সাহস জোগানোর জন্য একটি বিশেষ পর্বের অতিথি বিচারক হিসেবে অংশ নিয়েছি। পুরো আয়োজনটি আমাকে মুগ্ধ করেছে।’
এই বিশেষ পর্বে গানের লড়াইয়ে অংশ নেবেন আরিফুল, মুমু, হৃদয়, সুকান্ত, মুসা, মাসুদরানা, শাহ আলম, রাহিমুল, শাখাওয়াত ও ফ্লোরেন্স। তাদের গানের সঙ্গে মেহজাবীনকে নাচতে, এমনকি অভিনয় করতেও দেখা যাবে। পুরো আয়োজনের সঞ্চালকের দায়িত্বে রয়েছেন উপস্থাপিকা মৌসুমী মৌ।
শাফিন / শাফিন
ফের শুরু হচ্ছে ‘নতুন কুঁড়ি’, ১৮ বিষয়ে চলবে প্রতিযোগিতা
কলকাতা থেকে কবীর সুমন : আমি অভিভূত
শোবিজে কাজের পরিবেশ ও ব্যক্তিত্ব নিয়ে দীপা খন্দকারের ভাবনা
বাস্তব জীবনের মাতৃত্বে আবেগপ্রবণ পরিণীতি চোপড়া
এক সময় গরীব ছেলে পছন্দ ছিল : প্রভা
রাজকীয় রূপে ধরা দিলেন ঐশ্বরিয়া রাই
রাত আমার আকাশ জানার আকাশ দেখার সময়
আবার মুক্তি পাচ্ছে ‘স্পাইডার ম্যান: ব্র্যান্ড নিউ ডে’, যোগ হবে নতুন দৃশ্য
আমার সব সময় গরিব ছেলে পছন্দ ছিল: সাদিয়া জাহান প্রভা
রণবীর–আলিয়ার রোমান্টিক ছবি ঝড় তুলেছে
‘টেইলর সুইফট সংগীতকে ধ্বংস করেছে’
বাবা হলেন জুবিন নটিয়াল