শ্রাবন্তীর সঙ্গে কে এই যুবক?
বিতর্কের আরেক নাম যেন শ্রাবন্তী চ্যাটার্জি। অথচ অর্ধযুগ আগেও তিনি ছিলেন টালিউডের সবচেয়ে জনপ্রিয় অভিনেত্রীদের একজন। সিনেমায় এখনও তার অবস্থান প্রথম সারিতে বটে। কিন্তু দর্শকের কাছে হারিয়েছেন নিজের চেনা ভাবমূর্তি।
বিয়ে, বিচ্ছেদ, প্রেম আর সোশ্যাল মিডিয়ায় খোলামেলা ছবির কারণে প্রায়শই সমালোচিত হন শ্রাবন্তী। আবারও ঘটল একই কাণ্ড। এবার এক যুবকের সঙ্গে ঘনিষ্ঠ রূপে দেখা গেল শ্রাবন্তীকে। সেই ছবি নিয়ে উঠেছে বিতর্কের ঝড়।
অসংখ্য আপত্তিকর মন্তব্যে ভরে গেছে ছবিটির কমেন্ট বক্স। কেউ লিখেছেন, ‘শেষমেশ বাচ্চা ছেলেটাকেও ছাড়লে না!’ আরেকজন লিখেছেন, ‘কে এটা? শ্রাবন্তীর ছেলে নাকি নতুন বয়ফ্রেন্ড?’ আরেক অনুসারী জানতে চেয়েছেন, ‘এটা কয় নাম্বার?’
যদিও শ্রাবন্তী কিংবা ওই যুবক কেউই কোনো প্রতিক্রিয়া জানাননি। জানা গেছে, যুবকটির নাম সোহেল দত্ত। তিনি টালিউডের এ প্রজন্মের অভিনেতা ও রাজনৈতিক কর্মী। টিভি সিরিয়ালের পাশাপাশি সিনেমা ও ওয়েব প্ল্যাটফর্মেও কাজ করেন সোহেল।
শ্রাবন্তীর সঙ্গে সোহেলের ভাই-বোনের মতো সম্পর্ক। বছর খানেক আগে শ্রাবন্তীও সোহেলকে নিয়ে পোস্ট দিয়েছিলেন। টালিউডের সুপারস্টার দেব, বনি সেনগুপ্ত, কৌশানি মুখার্জিসহ অনেকের সঙ্গেই এই যুবকের নিয়মিত ওঠা-বসা।
প্রসঙ্গত, শ্রাবন্তী সম্প্রতি মধ্যপ্রাচ্যের বিলাসবহুল শহর দুবাইতে গেছেন ঘুরতে। সেখানে গিয়ে স্বল্পবসনায় ক্যামেরাবন্দি হয়ে ইনস্টাগ্রামে শেয়ার করেছিলেন ছবি। ওই ছবি নিয়েও হয়েছে সমালোচনা।
কিছুদিন আগে শ্রাবন্তী ‘ভয় পেয়ো না’ নামের একটি সিনেমার কাজ শেষ করেছেন। যেখানে তার বিপরীতে আছেন ওম সাহানি।
শাফিন / শাফিন
ফের শুরু হচ্ছে ‘নতুন কুঁড়ি’, ১৮ বিষয়ে চলবে প্রতিযোগিতা
কলকাতা থেকে কবীর সুমন : আমি অভিভূত
শোবিজে কাজের পরিবেশ ও ব্যক্তিত্ব নিয়ে দীপা খন্দকারের ভাবনা
বাস্তব জীবনের মাতৃত্বে আবেগপ্রবণ পরিণীতি চোপড়া
এক সময় গরীব ছেলে পছন্দ ছিল : প্রভা
রাজকীয় রূপে ধরা দিলেন ঐশ্বরিয়া রাই
রাত আমার আকাশ জানার আকাশ দেখার সময়
আবার মুক্তি পাচ্ছে ‘স্পাইডার ম্যান: ব্র্যান্ড নিউ ডে’, যোগ হবে নতুন দৃশ্য
আমার সব সময় গরিব ছেলে পছন্দ ছিল: সাদিয়া জাহান প্রভা
রণবীর–আলিয়ার রোমান্টিক ছবি ঝড় তুলেছে
‘টেইলর সুইফট সংগীতকে ধ্বংস করেছে’
বাবা হলেন জুবিন নটিয়াল