ঝটপট পরিষ্কার করুনওভেন
দীর্ঘ সময় মাইক্রোওয়েভ ওভেন সঠিকভাবে পরিষ্কার না করলে বাসা বাধতে পারে জীবাণু। সহজে এটি পরিষ্কারের কিছু টিপস জেনে নিন ঝটপট।
>> প্রথমে মাইক্রোওয়েভ থেকে র্যাক ও গ্রিল বের করে সাবান-পানিতে ডুবিয়ে রাখুন। ব্রাশ দিয়ে ভালোভাবে কিছুক্ষণ ঘষে ধুয়ে শুকিয়ে নিন।
>> একটি মাইক্রোওয়েভ সেফ পাত্রের মধ্যে ভিনেগার আর পানি মিশিয়ে নিন। এবার উচ্চতাপে ওভেনের ভেতর এটি ৫ মিনিট রেখে দিন। এ থেকে যে স্টিম তৈরি হবে তা মাইক্রোওভেনে লেগে থাকা ময়লা নরম করবে। তারপর ঠাণ্ডা হয়ে গেলে পাত্রটি বের করে পেপার টাওয়েল বা কাপড় দিয়ে ওভেন পরিষ্কার করে নিন।
>> পানির সঙ্গে বেকিং সোডা, লেবু ও লবণ মেশান। মিশ্রণটিতে কাপড় ভিজিয়ে মাইক্রোওয়েভের ভেতরের অংশ ভালো করে পরিষ্কার করুন।
>> এক কাপ পানিতে ২ চা চামচ আপেল সিডার ভিনিগার মিশিয়ে নিন। মিশ্রণটি একটু গরম করে তাতে একটি কাপড়ের টুকরো ডুবিয়ে মাইক্রোওয়েভ পরিষ্কার করুন।
>> একটি পাত্রে অল্প পানির সঙ্গে বেকিং সোডা মিশিয়ে পেস্ট বানিয়ে নিন। মাইক্রোওয়েভের টার্ন টেবিল আর ভেতরের দিকে এই পেস্টটি লাগিয়ে কিছুক্ষণ রেখে দিন। একটি ভেজা কাপড় দিয়ে ভেতর পুরোটা এবং টার্ন টেবিল মুছে নিন।
>> ওভেনের ভেতরের দুর্গন্ধ দূর করতে একটি মাইক্রোওয়েভ প্রুফ বাটিতে পানি ও কয়েক টুকরা লেবুর চাকা ফেলে উচ্চতাপে কয়েক মিনিট গরম করুন।
জামান / জামান
মা-বাবার সঙ্গে সম্পর্ক সুন্দর রাখার ৫ উপায়
মা-বাবার সঙ্গে সম্পর্ক সুন্দর রাখার ৫ উপায়
চুলে সাবান ব্যবহার করলে কী হয়?
প্রতিদিন ইয়ারবাড ব্যবহারে কি কানের ক্ষতি হয়?
মায়ের দুধই শিশুর সুরক্ষার প্রথম ভিত
পুরুষের ৫টি গোপন রহস্য জেনে নিন
গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন
খাবারের সঙ্গে শরীরে ঢুকছে প্লাস্টিক, ঝুঁকি কমানোর ৭ উপায়
গর্ভবতী নারীদের যেসব খাবার এড়িয়ে চলা উচিত
রান্নাঘরের সিঙ্ক ঝকঝকে রাখার উপায় জেনে নিন
গর্ভাবস্থায় কাঁচা পেঁপে খাওয়া যাবে?
স্যালাড স্যান্ডউইচ তৈরির রেসিপি জেনে নিন