ঢাকা বুধবার, ১৯ আগস্ট, ২০২৬

রাজনৈতিক দলগুলোর দেয়া নাম প্রকাশ করতে বলেছি


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২-২-২০২২ দুপুর ১:৩৭

বিশিষ্ট আইনজীবী ড. শাহদীন মালিক বলেছেন, প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য কমিশনার হিসেবে রাজনৈতিক দলগুলো যেসব নাম জমা দিয়েছে সার্চ কমিটিকে, তা প্রকাশ করতে বলেছি। নামগুলো প্রকাশ করলে জানা যাবে আসলেই রাজনৈতিক দলগুলো সুষ্ঠু নির্বাচন চায় কি-না। শনিবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে সার্চ কমিটির বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

শাহদীন মালিক বলেন, সার্চ কমিটি আমাদের কথা মনোযোগ দিয়ে শুনেছেন। তারা বলেছেন, আমাদের কথাগুলো রেকর্ড থেকে আবারও শুনবেন।

এর আগে বেলা ১১টা ২৫ মিনিটে সুপ্রিম কোর্টের কনফারেন্স রুমে বিশিষ্ট নাগরিকদের সঙ্গে প্রথম বৈঠকে বসে সার্চ কমিটি। ঘণ্টাব্যাপী চলে এ বৈঠক। এতে সভাপতিত্ব করেন সার্চ কমিটির প্রধান আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসান।

বৈঠকে ব্যারিস্টার রোকন উদ্দিন মাহমুদ, ড. আসিফ নজরুল, সাবেক অ্যাটর্নি জেনারেল এ এফ হাসান আরিফ, বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন, বিচারপতি মনসুরুল হক চৌধুরী, ড. শাহদীন মালিক, সাবেক অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এম কে রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. বোরহান উদ্দিন খান, ব্রতীর শারমিন মুরশীদ, ফেমার মুনিরা খান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক ড. এএসএম মাকসুদ কামাল, এশিয়াটিক সোসাইটির প্রেসিডেন্ট মাহফুজা খানমসহ ১৪ জন বিশিষ্ট ব্যক্তি উপস্থিত ছিলেন।

সার্চ কমিটির সদস্যদের মধ্যে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি এস এম কুদ্দুস জামান, মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক মুসলিম চৌধুরী, সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যান সোহরাব হোসাইন, সাবেক নির্বাচন কমিশনার মুহাম্মদ ছহুল হোসাইন এবং কথাসাহিত্যিক অধ্যাপক আনোয়ারা সৈয়দ হক বৈঠকে উপস্থিত ছিলেন।

দুপুর ১টার দিকে বিশিষ্টজনদের সঙ্গে সার্চ কমিটির দ্বিতীয় বৈঠক শুরু হয়।

শাফিন / জামান

বিএনপির স্থায়ী কমিটিতে নতুন চার নেতা, ড্যাবের শুভেচ্ছা ও অভিনন্দন

মির্জা ফখরুল ও অলি আহমদের মনোনয়নপত্র বাছাই আজ

খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে জয়পুরহাটে জেলা যুবদলের দোয়া মাহফিল

আজ ১৫ আগস্ট, বঙ্গবন্ধু হত্যার ৫১ বছর

শেখ মুজিবের মৃত্যুবার্ষিকী : ধানমন্ডি ৩২ ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা

সংস্কার বাস্তবায়ন না হলে সরকারকে ক্ষমতায় থাকতে দেব না : নাহিদ ইসলাম

রাষ্ট্রপতি প্রার্থী অলি আহমদের মনোনয়নপত্র ইসিতে জমা

‘যে পথে আপা হেঁটেছিল, সেই পথে আপনারা হাঁটছেন’

বিরোধীদল স্বৈরাচার শেখ হাসিনার ভাষায় কথা বলছে: মির্জা ফখরুল

কেন্দ্রীয় ছাত্রদলের নতুন নেতৃত্বে আলোচনায় মোস্তাফিজুর রহমান

কর্নেল ওলি আহমদকে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা ১১ দলীয় জোটের

জুলাই গণঅভ্যুত্থান সফল না হলে জেল অথবা মৃত্যু ছিল অবধারিত: জামাল হোসেন

এনসিপি বলতে যা আছে তা জামায়াতের শিশু সংগঠন: রাশেদ খাঁন