ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

বিকেলে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করবে বিদায়ী ইসি


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৩-২-২০২২ দুপুর ১১:১৯

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে আজ রোববার (১৩ ফেব্রুয়ারি) বিদায়ী সাক্ষাৎ করবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদাসহ চার নির্বাচন কমিশনার (ইসি)। বিকেল ৪টায় সিইসি‘র নেতৃত্বে অন্যান্য নির্বাচন কমিশনার বঙ্গভবনে সাক্ষাৎ করতে যাবেন।

চার কমিশনার হলেন-নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার, রফিকুল ইসলাম, কবিতা খানম, বিগ্রেডিয়ার জেনারেল (অব.) শাহাদত হোসেন চৌধুরী। নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, বিকেলে সিইসিহসহ বর্তমান কমিশন বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করবে। আমি খুব অসুস্থ, যদি সুস্থ থাকি তাহলে অবশ্যই যাব।’

২০১৭ সালের ৬ ফেব্রুয়ারি রাষ্ট্রপতি আব্দুল হামিদ সার্চ কমিটির সুপারিশ করা ১০ জনের মধ্যে থেকে কে এম নূরুল হুদাকে সিইসি করে পাঁচ সদস্যের কমিশন নিয়োগ দেন।

এরপর ওই বছরের ১৫ ফেব্রুয়ারি দায়িত্ব নেন তারা। নিয়োগ পাওয়ার পর ২০ ফেব্রুয়ারি রাষ্ট্রপতির সঙ্গে প্রথম সাক্ষাৎ করে বর্তমান নির্বাচন কমিশন। আগামী ১৪ ফেব্রুয়ারি বর্তমান নির্বাচন কমিশনের মেয়াদ শেষ হচ্ছে।

জামান / জামান

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুপ্রেরণাদায়ী ব্যক্তির সাক্ষাৎ

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু

ক্রয় কমিটির ১১ প্রস্তাব অনুমোদন

মানবতাবিরোধী অপরাধের বিচার ও ভুক্তভোগীদের সুরক্ষা চায় বাংলাদেশ

সংখ্যালঘুদের অধিকার নিশ্চিতে জাতীয় কমিটি গঠনের পরামর্শ রাষ্ট্রপতির

পর্যটনমন্ত্রীর সঙ্গে ইতালির রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

স্কুল-কলেজে বিজ্ঞান মেলা ও নতুন উদ্ভাবন রপ্তানির সুপারিশ

গ্রাম-শহরে শতভাগ টিকাদান নিশ্চিত করতে হবে: স্বাস্থ্যমন্ত্রী

জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন শুরু হবে ৯ নভেম্বর

'অপরাধীকে আশ্রয় দিলে আইনি ব্যবস্থা, অপারেশন ক্লিন হার্টের পরিকল্পনা নেই'

উত্তরায় পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

এলপিজি ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার না হলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

তরুণ সমাজ ও শিক্ষার্থীদের মাদকের ভয়াবহ থাবা থেকে রক্ষা করতে হবে