ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

স্কুল-কলেজে বিজ্ঞান মেলা ও নতুন উদ্ভাবন রপ্তানির সুপারিশ


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৪-১০-২০২৬ দুপুর ৪:১৬

নতুন প্রজন্মের মাঝে বিজ্ঞানচর্চার প্রসার ঘটাতে দেশের স্কুল-কলেজ পর্যায়ে জাঁকজমকপূর্ণ বিজ্ঞান মেলার আয়োজন এবং দেশীয় নতুন উদ্ভাবন বিদেশে রপ্তানির জোর সুপারিশ করেছে সংসদীয় কমিটি। 

বুধবার (১৪ অক্টোবর) জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ১ম বৈঠকে এ সুপারিশ করা হয়। কমিটির সভাপতি ও জাতীয় সংসদের হুইপ রুহুল কুদ্দুস তালুকদার দুলুর সভাপতিত্বে বৈঠকে উপস্থিত ছিলেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনামসহ কমিটির অন্যান্য সদস্যরা।

বৈঠকের সূচনা হয় পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে। এরপর স্থায়ী কমিটির সব সদস্যের সঙ্গে মন্ত্রণালয়, বিভাগ এবং বিভিন্ন দপ্তর-সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তাদের আনুষ্ঠানিক পরিচিতি পর্ব অনুষ্ঠিত হয়। সভার শুরুতেই স্বাগত বক্তব্য দেন কমিটির সভাপতি রুহুল কুদ্দুস তালুকদার দুলু। তিনি শ্রদ্ধার সঙ্গে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, মুক্তিযুদ্ধের বীর শহীদদের এবং ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানে শহীদদের স্মরণ করেন।

বৈঠকে একটি ভিজ্যুয়াল পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের আওতাধীন সব দপ্তর ও সংস্থাসমূহের বর্তমান ও সার্বিক কার্যক্রম সংসদীয় কমিটির সামনে বিস্তারিত তুলে ধরা হয়। কার্যক্রম পর্যালোচনার পর কমিটি ভবিষ্যৎ প্রজন্মের মধ্যে বিজ্ঞানমুখী উদ্ভাবনী শক্তি ও মেধা জাগ্রত করার ওপর গুরুত্বারোপ করে। এই লক্ষ্যে দেশের বিভিন্ন স্কুল ও কলেজ পর্যায়ে নিয়মিত ও জাঁকজমকপূর্ণভাবে বিজ্ঞান মেলা আয়োজনের উদ্যোগ নিতে মন্ত্রণালয়কে প্রয়োজনীয় সুপারিশ দেয় সংসদীয় কমিটি।

বিজ্ঞানের বিভিন্ন ক্ষেত্রে দেশীয় প্রযুক্তির বিকাশ ও অর্থনৈতিক অগ্রগতির বিষয়টি আলোচনায় প্রাধান্য পায়। দেশে নতুন নতুন প্রযুক্তির উদ্ভাবন বাড়ানো এবং সেই উদ্ভাবনগুলো বিদেশে রপ্তানি করে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জনের লক্ষ্যে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়কে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করার ব্যাপারে দিকনির্দেশনা ও সুপারিশ দেওয়া হয়।

আজকের এই গুরুত্বপূর্ণ প্রথম বৈঠকে কমিটির সদস্য হিসেবে উপস্থিত ছিলেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী ফকির মাহবুব আনাম এমপি, এ. জেড. এম. রেজওয়ানুল হক এমপি, মো. আনোয়ারুল ইসলাম এমপি, মোহাম্মদ ফাহিম চৌধুরী এমপি, কে এম বাবর এমপি, সানসিলা জেবরিন এমপি, সালাহ উদ্দিন এমপি, মারদিয়া মমতাজ এমপি এবং মো. আব্দুল গফুর এমপি। এছাড়া বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিবসহ মন্ত্রণালয়, বিভাগ ও দপ্তর-সংস্থার শীর্ষ কর্মকর্তা এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা বৈঠকে অংশ নেন।

aliul / aliul

ক্রয় কমিটির ১১ প্রস্তাব অনুমোদন

মানবতাবিরোধী অপরাধের বিচার ও ভুক্তভোগীদের সুরক্ষা চায় বাংলাদেশ

সংখ্যালঘুদের অধিকার নিশ্চিতে জাতীয় কমিটি গঠনের পরামর্শ রাষ্ট্রপতির

পর্যটনমন্ত্রীর সঙ্গে ইতালির রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

স্কুল-কলেজে বিজ্ঞান মেলা ও নতুন উদ্ভাবন রপ্তানির সুপারিশ

গ্রাম-শহরে শতভাগ টিকাদান নিশ্চিত করতে হবে: স্বাস্থ্যমন্ত্রী

জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন শুরু হবে ৯ নভেম্বর

'অপরাধীকে আশ্রয় দিলে আইনি ব্যবস্থা, অপারেশন ক্লিন হার্টের পরিকল্পনা নেই'

উত্তরায় পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

এলপিজি ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার না হলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

তরুণ সমাজ ও শিক্ষার্থীদের মাদকের ভয়াবহ থাবা থেকে রক্ষা করতে হবে

মুগদায় ৫ তলা থেকে পড়ে যুবকের মৃত্যু

সেনাবাহিনী ছাড়াই সুষ্ঠু নির্বাচন সম্ভব, পর্যাপ্ত নিরাপত্তার নিশ্চয়তা: ইসি সানাউল্লাহ