সরকারি সফরে মালদ্বীপ গেলেন সেনাপ্রধান
মালদ্বীপের চিফ অব ডিফেন্স ফোর্স মেজর জেনারেল আব্দুল্লাহ শামালের আমন্ত্রণে বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল এসএম শফিউদ্দিন আহমেদ রোববার (১৩ ফেব্রুয়ারি) তিন দিনের সরকারি সফরে মালদ্বীপের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন।
সফরকালে সেনাপ্রধান জেনারেল এসএম শফিউদ্দিন আহমেদ মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রী উজা মারিয়া আহমেদ দিদির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ এবং চিফ অব ডিফেন্স ফোর্স মেজর জেনারেল আব্দুল্লাহ শামালের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে অংশগ্রহণ করবেন। সাক্ষাৎকালে জেনারেল এসএম শফিউদ্দিন আহমেদ দুই দেশের সেনাবাহিনীর মধ্যে পারস্পরিক সহযোগিতার বিষয়ে আলোচনা করবেন। এছাড়াও তিনি মালদ্বীপ সশস্ত্র বাহিনীর কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করবেন।
উল্লেখ্য, মালদ্বীপ সফরকালে ৬ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন সেনাবাহিনী প্রধান। সফর শেষে আগামী ১৭ ফেব্রুয়ারি সেনাপ্রধান দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নিয়োজিত বাংলাদেশ কন্টিনজেন্টগুলো পরিদর্শনের উদ্দেশ্যে মালদ্বীপ ত্যাগ করবেন।
জামান / জামান
প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুপ্রেরণাদায়ী ব্যক্তির সাক্ষাৎ
২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু
ক্রয় কমিটির ১১ প্রস্তাব অনুমোদন
মানবতাবিরোধী অপরাধের বিচার ও ভুক্তভোগীদের সুরক্ষা চায় বাংলাদেশ
সংখ্যালঘুদের অধিকার নিশ্চিতে জাতীয় কমিটি গঠনের পরামর্শ রাষ্ট্রপতির
পর্যটনমন্ত্রীর সঙ্গে ইতালির রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
স্কুল-কলেজে বিজ্ঞান মেলা ও নতুন উদ্ভাবন রপ্তানির সুপারিশ
গ্রাম-শহরে শতভাগ টিকাদান নিশ্চিত করতে হবে: স্বাস্থ্যমন্ত্রী
জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন শুরু হবে ৯ নভেম্বর
'অপরাধীকে আশ্রয় দিলে আইনি ব্যবস্থা, অপারেশন ক্লিন হার্টের পরিকল্পনা নেই'
উত্তরায় পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট
এলপিজি ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার না হলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী