মার্চে গ্যাসের দাম বৃদ্ধির গণশুনানি
আগামী মার্চে গ্যাসের দাম বৃদ্ধির জন্য গণশুনানি করতে চায় বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। আগামী ২১ মার্চ শুরু হয়ে টানা ৪ দিন গণশুনানি চলবে বলে জানা গেছে। কমিশন শিগগিরই এ সংক্রান্ত বিজ্ঞপ্তি দেবে।
দেশের ছয়টি বিতরণ কোম্পানি গ্যাসের দাম বৃদ্ধির জন্য কমিশনে প্রস্তাব জমা দিয়েছে। একই সঙ্গে গ্যাস সঞ্চালন কোম্পানি জিটিসিএলের সঞ্চালন চার্জ বৃদ্ধির প্রস্তাবও জমা দিয়েছে।
জানা যায়, গত মাসেই বিতরণ কোম্পানিগুলো গ্যাসের খুচরা মূল্য ১১৭ শতাংশ বৃদ্ধির প্রস্তাব বিইআরসি কর্তৃপক্ষের কাছে পাঠিয়েছে। এতে রান্নার জন্য দুই চুলার সংযোগে ৯৭৫ টাকা থেকে বৃদ্ধি পেয়ে ২ হাজার ১০০ টাকা আর এক চুলায় ৯২৫ টাকা থেকে বৃদ্ধি পেয়ে ২ হাজার টাকা করার প্রস্তাব দেয়া হয়। এর বাইরে শিল্প, সিএনজি, বিদ্যুৎ, ক্যাপটিভ গ্যাসের দামও বৃদ্ধির প্রস্তাব ছিল বিতরণ কোম্পানিগুলোর।
বিতরণ কোম্পানিগুলো বলছে, এলএনজি আমদানির ব্যয় বেড়ে যাওয়ায় গ্যাসে ভর্তুকি বেড়ে গেছে। এই চাপ সামলাতে গ্যাসের দাম বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়েছে।
জামান / জামান
প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুপ্রেরণাদায়ী ব্যক্তির সাক্ষাৎ
২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু
ক্রয় কমিটির ১১ প্রস্তাব অনুমোদন
মানবতাবিরোধী অপরাধের বিচার ও ভুক্তভোগীদের সুরক্ষা চায় বাংলাদেশ
সংখ্যালঘুদের অধিকার নিশ্চিতে জাতীয় কমিটি গঠনের পরামর্শ রাষ্ট্রপতির
পর্যটনমন্ত্রীর সঙ্গে ইতালির রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
স্কুল-কলেজে বিজ্ঞান মেলা ও নতুন উদ্ভাবন রপ্তানির সুপারিশ
গ্রাম-শহরে শতভাগ টিকাদান নিশ্চিত করতে হবে: স্বাস্থ্যমন্ত্রী
জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন শুরু হবে ৯ নভেম্বর
'অপরাধীকে আশ্রয় দিলে আইনি ব্যবস্থা, অপারেশন ক্লিন হার্টের পরিকল্পনা নেই'
উত্তরায় পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট
এলপিজি ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার না হলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী