ঢাকা বুধবার, ১৯ আগস্ট, ২০২৬

বিদ্রোহীদের দলে ফেরানোর প্রক্রিয়া শুরু বিএনপির


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৪-২-২০২২ দুপুর ৪:৩১

বৃহত্তর আন্দোলন গড়ে তোলার লক্ষ্যকে সামনে রেখে দল পুনর্গঠনের প্রক্রিয়া শুরু করেছে বিএনপি। এ প্রক্রিয়ার অংশ হিসেবে দলীয় সিদ্ধান্ত না মেনে স্থানীয় সরকার নির্বাচনে অংশ নেয়ায় বহিষ্কৃত নেতাদের দলে ফেরাচ্ছে বিএনপি।

দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় বহিষ্কৃতদের শর্তসাপেক্ষে দলে ফেরানো হচ্ছে বলে বিএনপির একাধিক শীর্ষনেতা জানিয়েছেন। তারা জানান, ঢালাওভাবে সবার বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হচ্ছে না। সার্বিক দিক বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়া হচ্ছে।

এ প্রসঙ্গে বিএনপির ভাইস চেয়ারম্যান মো. শাহজাহান গণমাধ্যমকে জানান, প্রথমত, বহিষ্কারাদেশ প্রত্যাহার চেয়ে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বরাবর আবেদন করতে হবে। এর পর সার্বিক দিক বিবেচনা করে বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হচ্ছে। বিশেষ করে, জেলাসহ স্থানীয় নেতাদের সুপারিশ ও বিগত দিনে দলীয় কর্মকাণ্ড এবং হামলা, মামলা ও গ্রেপ্তারসহ নানা দিক দেখা হচ্ছে। যে ঘটনায় বহিষ্কার হয়েছিল, সেই ঘটনায় অনুতপ্ত কিনা তাও বিবেচনায় নেওয়া হচ্ছে।

দলীয় সূত্রে জানা যায়, দলের সিদ্ধান্ত ছিল ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার ও বর্তমান নির্বাচন কমিশনের অধীনে আর কোনো নির্বাচনে অংশগ্রহণ করবে না বিএনপি। কিন্তু দলের এই সিদ্ধান্ত অমান্য করে নোয়াখালী পৌর নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশগ্রহণ করে নোয়াখালী জেলা বিএনপির কোষাধ্যক্ষ ও নোয়াখালী পৌরসভা বিএনপির সভাপতি আবু নাছের এবং জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম। এই ঘটনায় তাদের দল থেকে বহিষ্কার করা হয়।

এছাড়াও দলের নিষেধাজ্ঞা উপেক্ষা করে নির্বাচন করায় নাটোর ও বাগাতিপাড়া পৌরসভা নির্বাচনের তিন স্বতন্ত্র মেয়র প্রার্থীকে বিএনপি থেকে বহিষ্কার করা হয়। বহিষ্কৃত ব্যক্তিরা হলেন নাটোর পৌর নির্বাচনের স্বতন্ত্র প্রার্থী পৌর বিএনপির আহ্বায়ক শেখ এমদাদুল হক আল মামুন এবং বাগাতিপাড়া পৌর নির্বাচনের দুই স্বতন্ত্র প্রার্থী উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শরিফুল ইসলাম ও পৌর বিএনপির আহ্বায়ক আমিরুল ইসলাম।

সম্প্রতি দলীয় সিদ্ধান্ত অমান্য করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র নির্বাচন করায় বহিষ্কৃত হন গুরুত্বপূর্ণ দুই নেতা তৈমূর আলম খন্দকার ও এটি কামাল। এদের মধ্যে সম্প্রতি নোয়াখালীর জেলা বিএনপির কোষাধ্যক্ষ আবু নাছের অনুতপ্ত হয়ে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বরাবর আবেদন করলে সার্বিক দিক বিবেচনা করে তার বহিষ্কারাদেশ প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়। গতকাল দলের কেন্দ্রীয় দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিএনপির কেন্দ্রীয় দপ্তর সূত্র জানিয়েছে, দলের নির্দেশ অমান্য করে নির্বাচনে প্রার্থী হওয়ার কারণে যাদের বহিষ্কার করা হয়েছিল তাদের বেশ কয়েকজনের আবেদন দপ্তরে জমা পড়েছে। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশ মোতাবেক বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হচ্ছে।

দপ্তরের দায়িত্বপ্রাপ্ত বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী জানান, আবু নাছেরের বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে।

জামান / জামান

বিএনপির স্থায়ী কমিটিতে নতুন চার নেতা, ড্যাবের শুভেচ্ছা ও অভিনন্দন

মির্জা ফখরুল ও অলি আহমদের মনোনয়নপত্র বাছাই আজ

খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে জয়পুরহাটে জেলা যুবদলের দোয়া মাহফিল

আজ ১৫ আগস্ট, বঙ্গবন্ধু হত্যার ৫১ বছর

শেখ মুজিবের মৃত্যুবার্ষিকী : ধানমন্ডি ৩২ ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা

সংস্কার বাস্তবায়ন না হলে সরকারকে ক্ষমতায় থাকতে দেব না : নাহিদ ইসলাম

রাষ্ট্রপতি প্রার্থী অলি আহমদের মনোনয়নপত্র ইসিতে জমা

‘যে পথে আপা হেঁটেছিল, সেই পথে আপনারা হাঁটছেন’

বিরোধীদল স্বৈরাচার শেখ হাসিনার ভাষায় কথা বলছে: মির্জা ফখরুল

কেন্দ্রীয় ছাত্রদলের নতুন নেতৃত্বে আলোচনায় মোস্তাফিজুর রহমান

কর্নেল ওলি আহমদকে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা ১১ দলীয় জোটের

জুলাই গণঅভ্যুত্থান সফল না হলে জেল অথবা মৃত্যু ছিল অবধারিত: জামাল হোসেন

এনসিপি বলতে যা আছে তা জামায়াতের শিশু সংগঠন: রাশেদ খাঁন