ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

সার্চ কমিটিতে সাবেক আইজিপিসহ পুলিশের ৮ কর্মকর্তা


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৫-২-২০২২ সকাল ৮:২৪

নতুন নির্বাচন কমিশন গঠনে রাষ্ট্রপতি গঠিত অনুসন্ধান (সার্চ) কমিটির কাছে প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার পদে নিয়োগের জন্য ৩২২ জনের নাম সুপারিশ করা হয়েছে। তাদের মধ্যে সাবেক মহাপুলিশ পরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হকসহ এ বাহিনীর সাবেক আটজন কর্মকর্তার নাম রয়েছে। তবে সাবেক দুই কর্মকর্তার নাম দুবার করে এসেছে।

সোমবার (১৪ ফেব্রুয়ারি) রাতে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে ৩২২ জনের নামের তালিকা প্রকাশ করা হয়। মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্ম-সচিব শফিউল আজিম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, সার্চ কমিটির কাছে আসা ৩২২টি নাম প্রকাশ করা হয়েছে। তালিকা মন্ত্রিপরিষদ বিভাগের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।

সার্চ কমিটিতে যেসব সাবেক পুলিশ কর্মকর্তার নাম এসেছে তারা হলেন- সাবেক আইজিপি এ কে এম শহীদুল হক, সাবেক আইজিপি মো. হাবিবুর রহমান, সাবেক আইজিপি হাসান মাহমুদ খন্দকার, সাবেক অতিরিক্ত আইজিপি ইকবাল বাহার, সাবেক অতিরিক্ত আইজিপি মীর শহীদুল ইসলাম, সাবেক অতিরিক্ত আইজিপি মো. মোখলেসুর রহমান, সাবেক অতিরিক্ত আইজিপি মোহাম্মদ মাহাবুব হোসেন, ডিআইজি (অব.) মো. মঞ্জুর কাদের খান।

রোববার (১৩ ফেব্রুয়ারি) বিশিষ্টজনদের সঙ্গে ধারাবাহিক আলোচনার তৃতীয় বৈঠকের শুরুতেই এসব নাম প্রকাশ করার কথা জানিয়েছিলেন সার্চ কমিটির সভাপতি ও আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসান।

প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনারদের নিয়োগ দিতে বিভিন্ন রাজনৈতিক দল, বিশিষ্ট ব্যক্তি, পেশাজীবী সংগঠন ও ব্যক্তিদের প্রস্তাবিত এই তালিকায় একই ব্যক্তির নাম একাধিকবার পাওয়া গেছে।

এ বিষয়ে তালিকায় বলা হয়েছে, তালিকার নাম বিভিন্ন সংগঠন/ব্যক্তি প্রস্তাব করেছে। তালিকায় একই ব্যক্তির নামের পুনরাবৃত্তি পরিহারযোগ্য। নামের বানান ও পদবির করণিক ত্রুটি সংশোধনযোগ্য।

জামান / জামান

পর্যটনমন্ত্রীর সঙ্গে ইতালির রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

স্কুল-কলেজে বিজ্ঞান মেলা ও নতুন উদ্ভাবন রপ্তানির সুপারিশ

গ্রাম-শহরে শতভাগ টিকাদান নিশ্চিত করতে হবে: স্বাস্থ্যমন্ত্রী

জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন শুরু হবে ৯ নভেম্বর

'অপরাধীকে আশ্রয় দিলে আইনি ব্যবস্থা, অপারেশন ক্লিন হার্টের পরিকল্পনা নেই'

উত্তরায় পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

এলপিজি ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার না হলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

তরুণ সমাজ ও শিক্ষার্থীদের মাদকের ভয়াবহ থাবা থেকে রক্ষা করতে হবে

মুগদায় ৫ তলা থেকে পড়ে যুবকের মৃত্যু

সেনাবাহিনী ছাড়াই সুষ্ঠু নির্বাচন সম্ভব, পর্যাপ্ত নিরাপত্তার নিশ্চয়তা: ইসি সানাউল্লাহ

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস, বাদ কুমিরা স্টপেজ

উপকূলীয় তিন বিভাগে বৃষ্টির আভাস, কমতে পারে তাপমাত্রা

নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী