ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

বইমেলার উদ্বোধন আজ


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৫-২-২০২২ সকাল ৮:৪৮

অবশেষে করোনা পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি মেনে শুরু হতে যাচ্ছে অমর একুশে গ্রন্থমেলা। আজ মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বইমেলার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলা একাডেমির জনসংযোগ শাখার উপ-পরিচালক মোহাম্মদ আকবর হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এবারের অমর একুশে বইমেলা-২০২২-এর মূল প্রতিপাদ্য- ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ এবং স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী’। করোনা পরিস্থিতির কারণে এ বছরের বইমেলার সময় অর্ধেক করা হয়েছে। ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত ৩৮তম এই মেলা চলার ঘোষণা হলেও করোনা সংক্রমণ কমলে সময়সীমা আরো বাড়তে পারে। এছাড়া স্বাস্থ্যবিধি মেনে বইমেলা পরিচালনার নির্দেশ দেওয়া হয়েছে।

ছুটির দিন ছাড়া প্রতিদিন দুপুর ২টা থেকে রাত ৯টা পর্যন্ত বইমেলা চলবে। রাত ৮টার পর মেলায় প্রবেশ করতে পারবে না কেউ। আর ছুটির দিন সকাল ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত চলবে বইমেলা। এ ছাড়া মহান একুশে ফেব্রুয়ারি মেলা শুরু হবে সকাল ৮টা থেকে, চলবে রাত ৯টা পর্যন্ত।

উদ্বোধন অনুষ্ঠানে বাংলা একাডেমির সভাপতি কথাসাহিত্যিক সেলিনা হোসেনের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখবেন একাডেমির মহাপরিচালক কবি মুহম্মদ নূরুল হুদা। শুভেচ্ছা বক্তব্য প্রদান করবেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. আবুল মনসুর। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কে এম খালিদ।

একুশে গ্রন্থমেলার উদ্বোধন অনুষ্ঠানে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২১ প্রদান করা হবে।

জামান / জামান

গ্রাম-শহরে শতভাগ টিকাদান নিশ্চিত করতে হবে: স্বাস্থ্যমন্ত্রী

জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন শুরু হবে ৯ নভেম্বর

'অপরাধীকে আশ্রয় দিলে আইনি ব্যবস্থা, অপারেশন ক্লিন হার্টের পরিকল্পনা নেই'

উত্তরায় পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

এলপিজি ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার না হলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

তরুণ সমাজ ও শিক্ষার্থীদের মাদকের ভয়াবহ থাবা থেকে রক্ষা করতে হবে

মুগদায় ৫ তলা থেকে পড়ে যুবকের মৃত্যু

সেনাবাহিনী ছাড়াই সুষ্ঠু নির্বাচন সম্ভব, পর্যাপ্ত নিরাপত্তার নিশ্চয়তা: ইসি সানাউল্লাহ

যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস, বাদ কুমিরা স্টপেজ

উপকূলীয় তিন বিভাগে বৃষ্টির আভাস, কমতে পারে তাপমাত্রা

নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

'ই-বর্জ্য ব্যবস্থাপনায় দুর্নীতি, বাস্তবায়ন হচ্ছে না বিধিমালা'