ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

সিইসি পদে আলোচনায় মনসুরুল হক চৌধুরী ও আলী ইমাম মজুমদার


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৫-২-২০২২ সকাল ৯:২৪

বিতর্ক আর ব্যর্থতার বোঝা নিয়ে কে এম নূরুল হুদার নেতৃত্বাধীন নির্বাচন কমিশনের মেয়াদ শেষ হয়েছে। নতুন নির্বাচন কমিশন গঠনে কাজ করছেন রাষ্ট্রপতি গঠিত সার্চ কমিটির ৬ সদস্য। এরই মধ্যে প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশনার পদে নিয়োগের জন্য প্রস্তাবিত ৩২২ জনের নামের তালিকা প্রকাশ করলো সার্চ কমিটি।কারা আসতে পারেন নতুন কমিশনে, তা নিয়ে আলোচনা চলছে।

বিশেষ করে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) পদে কে আসছেন তা নিয়ে চলছে জল্পনা-কল্পনা। সিইসি হিসেবে দু’টি নাম শোনা যাচ্ছে বেশ জোরেশোরে। একজন হলেন সিনিয়র আইনজীবী মনসুরুল হক চৌধুরী। তিনি হাইকোর্টে অস্থায়ী বিচারপতির দায়িত্বও পালন করেছেন। অন্যজন হলেন সাবেক মন্ত্রিপরিষদ সচিব আলী ইমাম মজুমদার। বিভিন্ন ইস্যুতে তিনি নাগরিক সমাজের হয়ে সরব ভূমিকা পালন করছেন।

এ দুজন ছাড়াও সম্ভাব্য প্রধান নির্বাচন কমিশনার হিসেবে আরো কয়েকজনের নামও আলোচনায় রয়েছে। তবে মনসুরুল হক চৌধুরী ও আলী ইমাম মজুমদার নামই শোনা যাচ্ছে।

সম্ভাব্য নির্বাচন কমিশনার (ইসি) হিসেবেও অনেকের নাম আলোচনায় রয়েছে। যাদের মধ্যে আছেন- বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী, সাবেক মন্ত্রিপরিষদ সচিব মোশাররাফ হোসাইন ভূঁইঞা, সাবেক নির্বাচন কমিশনার ড. এম সাখাওয়াত হোসেন, সাবেক সেনাপ্রধান ইকবাল করিম ভূঁইয়া, বিচারপতি নাজমুন আরা, সাবেক সচিব কাজী হাবিবুল আউয়াল, শওকত আলী, সুলতানা কামাল, ড. বদিউল আলম মজুমদার, মেজর জেনারেল (অব.) আ ন ম মুনীরুজ্জামান, ড. জাফর আহমেদ খান,অধ্যাপক ড. তাসনিম সিদ্দিকী, সাবেক সচিব মোস্তফা কামাল উদ্দীন, এনবিআরের সাবেক চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মজিদ, নির্বাচন কমিশনের সাবেক সচিব ড. মোহাম্মদ জাকারিয়া প্রমুখ।

উল্লেখিতদের মধ্যে থেকে কয়েকজনের নাম প্রধান নির্বাচন কমিশনার হিসেবেও আলোচনায় আছে।

জামান / জামান

গ্রাম-শহরে শতভাগ টিকাদান নিশ্চিত করতে হবে: স্বাস্থ্যমন্ত্রী

জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন শুরু হবে ৯ নভেম্বর

'অপরাধীকে আশ্রয় দিলে আইনি ব্যবস্থা, অপারেশন ক্লিন হার্টের পরিকল্পনা নেই'

উত্তরায় পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

এলপিজি ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার না হলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

তরুণ সমাজ ও শিক্ষার্থীদের মাদকের ভয়াবহ থাবা থেকে রক্ষা করতে হবে

মুগদায় ৫ তলা থেকে পড়ে যুবকের মৃত্যু

সেনাবাহিনী ছাড়াই সুষ্ঠু নির্বাচন সম্ভব, পর্যাপ্ত নিরাপত্তার নিশ্চয়তা: ইসি সানাউল্লাহ

যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস, বাদ কুমিরা স্টপেজ

উপকূলীয় তিন বিভাগে বৃষ্টির আভাস, কমতে পারে তাপমাত্রা

নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

'ই-বর্জ্য ব্যবস্থাপনায় দুর্নীতি, বাস্তবায়ন হচ্ছে না বিধিমালা'