স্বামীকে নিয়ে হাজার দ্বীপের দেশে নায়িকা মিম
দেশটিকে সমুদ্রের বুকে খণ্ড খণ্ড স্বর্গ বললেও ভুল হবে না। নীল জলরাশির মাঝে সবুজে ঘেরা দ্বীপ, তার মধ্যে বিলাসবহুল সব রিসোর্ট। অবকাশ উপভোগের জন্য এর চেয়ে ভালো বিকল্প কমই আছে বটে। দেশটির নাম মালদ্বীপ।অপরূপ এই দেশেই স্বামীকে নিয়ে উড়াল দিচ্ছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা বিদ্যা সিনহা মিম। জানা গেছে, মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) ঢাকা ত্যাগ করছেন নায়িকা। সঙ্গী তার স্বামী সনি পোদ্দার।
গত ৪ জানুয়ারি বিয়ে করেছেন মিম ও সনি। তবে করোনায় আক্রান্ত হওয়ার কারণে হানিমুনে যেতে পারেননি। অবশেষে বিবাহোত্তর অবকাশ যাপনে ছুটছেন নবদম্পতি। দিন পাঁচেক মালদ্বীপের জল-স্থলে কাটাবেন তারা।হানিমুন প্রসঙ্গে মিম বলেছেন, ‘বিয়ের পর আমাদের দুজনের প্রথম ভালোবাসা দিবস ছিল গতকাল। আগেই পরিকল্পনা করে রেখেছিলাম, ভালোবাসা দিবসে পরিবারের সবাইকে নিয়ে আমরা সেলিব্রেট করব। পরদিন হানিমুনে যাব, সেভাবেই করছি।’
হানিমুনের জন্য মালদ্বীপকে বেছে নেওয়ার কারণও জানিয়েছেন নায়িকা। মিমের ভাষ্য, ‘পৃথিবীর অনেক দেশ ঘুরেছি, কিন্তু মালদ্বীপে কখনও যাওয়া হয়নি। ছবিতে দেখেছি, বইয়ে পড়েছি দেশটি অনেক সুন্দর। সে কারণেই আমার একটা আগ্রহ আছে।’
বলে রাখা প্রয়োজন, দীর্ঘ ছয় বছর ধরে লুকিয়ে প্রেম করেছিলেন মিম ও সনি পোদ্দার। গত বছরের ১০ নভেম্বর নিজের জন্মদিনে প্রেমিককে সামনে আনেন নায়িকা। একইদিন তারা আংটি বদলের মাধ্যমে সম্পর্কের আনুষ্ঠানিক ঘোষণা দেন। এরপর ৪ জানুয়ারি জমকালো আয়োজনে বাঁধা পড়েন সাত পাকে।
শাফিন / শাফিন
শোবিজে কাজের পরিবেশ ও ব্যক্তিত্ব নিয়ে দীপা খন্দকারের ভাবনা
বাস্তব জীবনের মাতৃত্বে আবেগপ্রবণ পরিণীতি চোপড়া
এক সময় গরীব ছেলে পছন্দ ছিল : প্রভা
রাজকীয় রূপে ধরা দিলেন ঐশ্বরিয়া রাই
রাত আমার আকাশ জানার আকাশ দেখার সময়
আবার মুক্তি পাচ্ছে ‘স্পাইডার ম্যান: ব্র্যান্ড নিউ ডে’, যোগ হবে নতুন দৃশ্য
আমার সব সময় গরিব ছেলে পছন্দ ছিল: সাদিয়া জাহান প্রভা
রণবীর–আলিয়ার রোমান্টিক ছবি ঝড় তুলেছে
‘টেইলর সুইফট সংগীতকে ধ্বংস করেছে’
বাবা হলেন জুবিন নটিয়াল
শুভেচ্ছা দূত হলেন রবি চৌধুরী
মুগ্ধতায় ভাসলেন তটিনী