ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

প্রাথমিকের শিক্ষক বদলি প্রক্রিয়া মার্চের মধ্যে শুরু


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৭-২-২০২২ বিকাল ৬:০

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনলাইনে বদলি প্রক্রিয়া মার্চ মাসের মধ্যে শুরু হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন। বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) সচিবালয়ে শিক্ষাপ্রতিষ্ঠান খোলা সংক্রান্ত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান। এ সময় শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি উপস্থিত ছিলেন।

প্রতিমন্ত্রী বলেন, প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষকদের বদলির বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নেবো। আমরা প্রস্তুতি নিচ্ছি। ডিজিটাল ও গতানুগতিক পদ্ধতিতে এবার শিক্ষকদের বদলি প্রক্রিয়া মার্চের মধ্যে শুরু করবো। অনলাইনে ডিজিটাল পদ্ধতিতে শিক্ষক বদলি কার্যক্রম শুরু করতে দেরি হয়ে গেছে বলে জানান তিনি।

অনলাইন বদলি নীতিমালা তৈরি করে অনলাইনে শিক্ষকদের বদলি প্রক্রিয়া শুরু করতে দুই বছর আগে শিক্ষক বদলি বন্ধ রাখা হয়। ২০২০ সালের শুরুতে অনলাইনে শিক্ষক বদলি শুরু করার কথা থাকলেও তা হয়নি।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, দীর্ঘদিন বদলি বন্ধ থাকায় বদলি হতে চাওয়া শিক্ষকদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে।

মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, অনলাইনে কিছু কাজ বাকি আছে। সেগুলো শেষ হলেই বদলি প্রক্রিয়া শুরু করা হবে।এদিকে সর্বশেষ গত জানুয়ারিতে অনলাইনে শিক্ষক বদলি শুরু করার কথা জানিয়েছিলেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন। এরপর মন্ত্রণালয় থেকে ফেব্রুয়ারিতে বদলি কার্যক্রম শুরু হবে বলে জানানো হয়।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. আবু বকর ছিদ্দীক, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদ।

শাফিন / জামান

এলপিজি ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার না হলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

তরুণ সমাজ ও শিক্ষার্থীদের মাদকের ভয়াবহ থাবা থেকে রক্ষা করতে হবে

মুগদায় ৫ তলা থেকে পড়ে যুবকের মৃত্যু

সেনাবাহিনী ছাড়াই সুষ্ঠু নির্বাচন সম্ভব, পর্যাপ্ত নিরাপত্তার নিশ্চয়তা: ইসি সানাউল্লাহ

যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস, বাদ কুমিরা স্টপেজ

উপকূলীয় তিন বিভাগে বৃষ্টির আভাস, কমতে পারে তাপমাত্রা

নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

'ই-বর্জ্য ব্যবস্থাপনায় দুর্নীতি, বাস্তবায়ন হচ্ছে না বিধিমালা'

সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, অনিশ্চয়তায় ১৩ হাজার ৪৯০ যাত্রী

সাবেক এমপি সালাউদ্দিন আহমেদের মৃত্যুতে স্পিকারের শোক

রাজধানীর তিন অভিজাত হোটেল-বারে অভিযান, মিলল নানা অনিয়ম

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩০, মামলা ৪২