কবি কাজী রোজী আর নেই
করোনাসহ নানা শারীরিক জটিলতার সঙ্গে লড়াই করে অবশেষে হেরে গেলেন একুশে পদকপ্রাপ্ত কবি ও রাজনীতিবিদ কাজী রোজী। শনিবার (১৯ ফেব্রুয়ারি) রাত ২টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান (ইন্নালিল্লাহি...রাজিউন)। রোববার (২০ ফেব্রুয়ারি) সকালে তার মেয়ে সুমী সিকান্দার এ তথ্য নিশ্চিত করেছেন।
সুমী সিকান্দার জানান, একটি বেসরকারি হাসপাতালে দীর্ঘদিন তিনি লাইফ সাপোর্টে ছিলেন। তার মস্তিক কাজ করছিল না। মাল্টি অর্গান প্রবলেম। ফলে, ওষুধও কোনো কাজে আসছে না। একই অবস্থাতে মারা যান।
কবি কাজী রোজী দাফনের বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়ে সুমী বলেন, পরিবারের সদস্য ঢাকার বাইরে থাকায় এ বিষয়ে সিদ্ধান্ত হয়নি। তবে মিরপুরে দাফন এবং জানাজা হওয়ার সম্ভবা বেশি।
গত ৩০ জানুয়ারি কবি কাজী রোজী শারীরিক অবস্থা খাপার হলে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরে শুক্রবার (৪ ফেব্রুয়ারি) তার শারীরিক অবস্থার আরো অবনতি হলে লাইফ সাপোর্টে নেয়া হয়।
কবি কাজী রোজী ১৯৪৯ সালের ১ জানুয়ারি সাতক্ষীরায় জন্মগ্রহণ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ থেকে সাহিত্যে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেছেন। ২০০৭ সালে তথ্য অধিদপ্তরের একজন কর্মকর্তা হিসেবে অবসর নেন। পরে রাজনীতিতে আসেন। ২০১৪ সালের ৫ জানুয়ারি অনুষ্ঠিত দশম জাতীয় সংসদ নির্বাচনের সংরক্ষিত নারী আসন থেকে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন।
গত শতাব্দির ষাটের দশকে কবিতা লেখা শুরু করেছিলেন কাজী রোজী। কবিতায় বিশেষ অবদানের জন্য ২০১৮ সালে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ও ২০২১ সালের বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা একুশে পদকে ভূষিত হয়েছেন। তার উল্লেখযোগ্য কাব্যগ্রন্থগুলো হলো- ‘লড়াই’, ‘পথঘাট মানুষের নাম’, ‘আমার পিরানের কোনো মাপ নেই’ প্রভৃতি।
জামান / জামান
এলপিজি ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার না হলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী
তরুণ সমাজ ও শিক্ষার্থীদের মাদকের ভয়াবহ থাবা থেকে রক্ষা করতে হবে
মুগদায় ৫ তলা থেকে পড়ে যুবকের মৃত্যু
সেনাবাহিনী ছাড়াই সুষ্ঠু নির্বাচন সম্ভব, পর্যাপ্ত নিরাপত্তার নিশ্চয়তা: ইসি সানাউল্লাহ
যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী
২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস, বাদ কুমিরা স্টপেজ
উপকূলীয় তিন বিভাগে বৃষ্টির আভাস, কমতে পারে তাপমাত্রা
নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী
'ই-বর্জ্য ব্যবস্থাপনায় দুর্নীতি, বাস্তবায়ন হচ্ছে না বিধিমালা'
সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, অনিশ্চয়তায় ১৩ হাজার ৪৯০ যাত্রী
সাবেক এমপি সালাউদ্দিন আহমেদের মৃত্যুতে স্পিকারের শোক
রাজধানীর তিন অভিজাত হোটেল-বারে অভিযান, মিলল নানা অনিয়ম