অ্যালোভেরা জেলের ১০ ব্যবহার
অ্যালোভেরা গাছের পাতার ভেতরে থাকা জেলের প্রায় পুরোটাই পানি। পানির পাশাপাশি নানা ধরনের ভিটামিন ও অ্যান্টি-অক্সিডেন্ট মেলে এই জেল থেকে। অ্যালোভেরা জেল যেমন রূপচর্চায় ব্যবহার করা যায়, তেমনি পুষ্টিকর পানীয় হিসেবেও এর রয়েছে কদর।
জেনে নিন এর কিছু ব্যবহার সম্পর্কে-
>> অ্যালোভেরা জেলে থাকা ভিটামিন সি, ভিটামিন ই এবং অ্যান্টি-অক্সিডেন্ট শুষ্ক ত্বকের যত্নে অনন্য। ময়েশ্চারাইজার হিসেবে এটি ব্যবহার করতে পারেন ত্বকে। ত্বক হবে নরম ও উজ্জ্বল।
>> ত্বকের রোদে পোড়া দাগ দূর করতে ব্যবহার করতে পারেন অ্যালোভেরা জেল।
>> ত্বক থেকে মেকআপ ওঠাতে তুলায় লাগিয়ে অ্যালোভেরা জেল ব্যবহার করুন।
>> লালচে হয়ে যাওয়া ত্বকে কিংবা অ্যালার্জির প্রকোপ কমাতে এই জেল ব্যবহার করা যায়।
>> শেভিং জেলের বিকল্প হিসেবে অ্যালোভেরা জেল ব্যবহার করা যায়। এজন্য ১/৩ কাপ অ্যালোভেরা জেল, ১/৪ কাপ লিকুইড সাবান, ১ টেবিল চামচ বাদামের তেল, ১ চা চামচ ভিটামিন ই অয়েল এবং ১/৪ কাপ পানি একসঙ্গে মিশিয়ে ঝাঁকিয়ে নিন।
>> ত্বকের মরা চামড়া দূর করতে সাহায্য নিতে পারেন অ্যালোভেরা জেলের। মোটা দানার চিনির সঙ্গে এই জেল মিশিয়ে ত্বকে ম্যাসাজ করুন। কিছুক্ষণ পর ধুয়ে ফেলুন।
>> ভ্রূ লম্বা ও ঘন করতে অ্যালোভেরা জেল লাগিয়ে রাখতে পারেন।
>> ফেটে যাওয়া গোড়ালির যত্নে অতুলনীয় অ্যালোভেরা জেল। আধা কাপ ওট, আধা কাপ কর্নমিল, ৪ টেবিল চামচ অ্যালোভেরা জেল ও আধা কাপ লোশন একসঙ্গে মিশিয়ে গোড়ালিতে ঘষুন। কিছুক্ষণ অপেক্ষা করে ধুয়ে ফেলুন।
>> রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে ও হজমের সমস্যা দূর করতে অ্যালোভেরার পানীয় পান করতে পারেন।
>> পোকার কামড়ের স্থানে লাগিয়ে রাখতে পারেন অ্যালোভেরা জেল।
জামান / জামান
শুধু হার্ট নয়, কিডনিও বাঁচাবে এই ৪ মাছ! কী বলছেন পুষ্টিবিদরা?
শিশুর দুধ দাঁতের যত্ন নেবেন যে কারণে
কফির সঙ্গে লবণ মিশিয়ে খেলে কী হয়?
পায়খানা চেপে রাখলে শরীরে যা ঘটে
শিশুর স্বাভাবিক আচরণ বাবা-মায়ের কাছে কেন বিরক্তিকর মনে হয়?
বর্ষাকালে মাশরুম খাওয়া নিরাপদ?
মধু খেলে কি কাশি ভালো হয়?
ওজন কমানোর যাত্রায় লটকন হতে পারে আপনার সঙ্গী
স্বাদে অনন্য, পুষ্টিগুণেও ভরপুর জাম
অবিরাম নোটিফিকেশন যেভাবে আপনাকে ক্লান্ত করে রাখে
স্প্রে সানস্ক্রিনের সুবিধা
যেসব ভিটামিনের অভাবে নাক দিয়ে রক্ত পড়তে পারে