ন্যাশনাল ব্রডকাস্টিং অথরিটি অর্ডিন্যান্স বাতিল
ন্যাশনাল ব্রডকাস্টিং অথরিটি অর্ডিন্যান্স বাতিল করেছে মন্ত্রিসভা। রোববার (২০ ফেব্রুয়ারি) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়। প্রধানমন্ত্রী সভায় গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত ছিলেন।
বৈঠক শেষে প্রেস ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব বলেন, ১৯৮৬ সালে ন্যাশনাল ব্রডকাস্টিং অথরিটি অর্ডিন্যান্স জারি করা হয়। এটা সুপ্রিমকোর্ট বাতিলও করে দিয়েছে। কিন্তু ২০২১ সালে আবার আইন করা হয়েছিল। কিন্তু সমস্যা হচ্ছে, আইনটির নোটিফিকেশন হয়নি, আইনটিও জারি হয়নি এবং পরবর্তী সময়ে আর উপস্থাপিত হয়নি। এই আইন এতদিন ধরে ঝুলেছিল। যেহেতু সামরিক আইনের সময় করা অধ্যাদেশ আইনে পরিণত করতে হবে, না হয় বাদ দিতে হবে। এখন দেখা যাচ্ছে এটির প্রয়োজন নেই।
বাংলাদেশ টেলিভিশন একটি রাষ্ট্রীয় প্রতিষ্ঠান উল্লেখ করে সচিব বলেন, রুলস অব বিজনেস অনুযায়ী প্রধানমন্ত্রীর ওপরে অথরিটি আছে, যদি প্রধানমন্ত্রী নির্দেশনা দেন তাহলে জনপ্রশাসন ও অর্থ মন্ত্রণালয়ের মাধ্যমে প্রশাসনিক উন্নয়ন কমিটির সভায় আসবে। সেখান থেকে প্রধানমন্ত্রীই এটি অনুমোদন দেবেন। যদি কোনো অটোনোমাস বডি হয় তাহলে আইনের প্রয়োজন পড়ে। যেহেতু এখন অনেক টেলিভিশন; বাংলাদেশ টেলিভিশনকে এখন অটোনোমাস করার প্রয়োজন নেই। সুতরাং এটি বাতিল করা হয়েছে।
জামান / জামান
এলপিজি ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার না হলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী
তরুণ সমাজ ও শিক্ষার্থীদের মাদকের ভয়াবহ থাবা থেকে রক্ষা করতে হবে
মুগদায় ৫ তলা থেকে পড়ে যুবকের মৃত্যু
সেনাবাহিনী ছাড়াই সুষ্ঠু নির্বাচন সম্ভব, পর্যাপ্ত নিরাপত্তার নিশ্চয়তা: ইসি সানাউল্লাহ
যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী
২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস, বাদ কুমিরা স্টপেজ
উপকূলীয় তিন বিভাগে বৃষ্টির আভাস, কমতে পারে তাপমাত্রা
নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী
'ই-বর্জ্য ব্যবস্থাপনায় দুর্নীতি, বাস্তবায়ন হচ্ছে না বিধিমালা'
সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, অনিশ্চয়তায় ১৩ হাজার ৪৯০ যাত্রী
সাবেক এমপি সালাউদ্দিন আহমেদের মৃত্যুতে স্পিকারের শোক
রাজধানীর তিন অভিজাত হোটেল-বারে অভিযান, মিলল নানা অনিয়ম