ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য প্রস্তুত শহীদ মিনার


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২০-২-২০২২ বিকাল ৬:৫০

১৯৫২ সালে বাংলা ভাষার দাবি প্রতিষ্ঠার জন্য আত্মোৎসর্গকারী জাতির বীর সন্তানদের শ্রদ্ধা জানাতে প্রস্তুত করা হয়েছে কেন্দ্রীয় শহীদ মিনার। রোববার (২০ ফেব্রুয়ারি) সকালে সরেজমিন শহীদ মিনার এলাকায় দেখা যায়, শহীদ মিনারের মূল বেদিতে আঁকা হয়েছে আলপনা, আশপাশের রাস্তা ও রাস্তার পাশের দেয়ালে নতুন রং করা হয়েছে। লেখা হয়েছে ভাষা আন্দোলন ও আন্দোলনের প্রেক্ষাপটে রচিত কবিতার বিশেষ পঙক্তি, মনীষী-ভাষাবিদদের বাণী। দেয়ালে দেয়ালে শোভা পাচ্ছে ভাষা আন্দোলনের গ্রাফিতি।

দিবসটি উদযাপন উপলক্ষে নেয়া হয়েছে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গণমাধ্যমকর্মী ছাড়া কাউকে শহীদ মিনারের আঙিনায় প্রবেশ করতে দেয়া হচ্ছে না। নিরাপত্তা নিশ্চিত করতে চারদিকে সিসিটিভি স্থাপন করা হচ্ছে। সংশ্লিষ্টরা জানিয়েছেন, ছয় স্তরের নিরাপত্তা বলয় থাকবে শহীদ মিনার ‍এলাকায়।

আজ কেন্দ্রীয় শহীদ মিনারে এক সংবাদ সম্মেলনে র‌্যাবের মহাপরিচালক চৌধুরী আবদুল্লাহ আল মামুন বলেন, শহীদ মিনারসহ সারাদেশে নিরাপত্তা বজায় রাখতে র‌্যাবের ইউনিফর্ম পরে একদল ও সাদা পোশাকে আরেক দল কাজ করছে। এছাড়াও ২১ ফেব্রুয়ারি র‌্যাবের বিভিন্ন ব্যাটালিয়ন সতর্ক থাকবে। কেন্দ্রীয় শহীদ মিনারে গত ১৮ ফেব্রুয়ারি থেকে সাদা পোশাকের নিরাপত্তা দল মোতায়েন করা হয়েছে। ২১ তারিখের জন্য শহীদ মিনার এলাকায় চেকপোস্ট, অবজারভেশন পোস্ট, স্ট্যাটিক ডিউটি, স্ট্যান্ডার্ড ফোর্সসহ মেডিকেল টিম থাকবে। এছাড়াও রেগুলার ডগ স্কোয়াড দিয়ে সুইপিং চলছে। সুইপিং শেষ হলে আমরা ডিএমপির কাছে শহীদ মিনার হস্তান্তর করব।

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রক্টর একেএম গোলাম রাব্বানী জানান, এটি রাষ্ট্রীয় পর্যায়ের প্রোগ্রাম। তাই রাষ্ট্রীয় আকারে নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। র‌্যাব, ডিএমপির নেতৃত্বে ছয় স্তরের নিরাপত্তা বলয় থাকছে। পুরো বিশ্ববিদ্যালয় এলাকা সিসিটিভি ক্যামেরার আওতায় নিয়ে আসা হয়েছে। নিরাপত্তার অংশ হিসেবে সবাইকে স্বাস্থ্যবিধি মানতে হবে এবং টিকা সনদ দেখাতে হবে।

জামান / জামান

এলপিজি ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার না হলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

তরুণ সমাজ ও শিক্ষার্থীদের মাদকের ভয়াবহ থাবা থেকে রক্ষা করতে হবে

মুগদায় ৫ তলা থেকে পড়ে যুবকের মৃত্যু

সেনাবাহিনী ছাড়াই সুষ্ঠু নির্বাচন সম্ভব, পর্যাপ্ত নিরাপত্তার নিশ্চয়তা: ইসি সানাউল্লাহ

যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস, বাদ কুমিরা স্টপেজ

উপকূলীয় তিন বিভাগে বৃষ্টির আভাস, কমতে পারে তাপমাত্রা

নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

'ই-বর্জ্য ব্যবস্থাপনায় দুর্নীতি, বাস্তবায়ন হচ্ছে না বিধিমালা'

সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, অনিশ্চয়তায় ১৩ হাজার ৪৯০ যাত্রী

সাবেক এমপি সালাউদ্দিন আহমেদের মৃত্যুতে স্পিকারের শোক

রাজধানীর তিন অভিজাত হোটেল-বারে অভিযান, মিলল নানা অনিয়ম

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩০, মামলা ৪২