ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

সকাল ৮টায় শুরু বইমেলা


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২১-২-২০২২ দুপুর ১১:২৩

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সোমবার (২১ ফেব্রুয়ারি) সকালে বইমেলা খুলে দিয়েছে আয়োজক কর্তৃপক্ষ। ‍আজ সকাল ৮টায় মেলা উন্মুক্ত করে দেয়া হয়, যা চলবে রাত ৯টা পর্যন্ত। বাংলা একাডেমি এ তথ্য জানিয়েছে।

রোববার বইমেলায় নতুন বই এসেছে ৮৯টি। তার মধ্যে গল্প ৭, উপন্যাস ১১, প্রবন্ধ ৬, কবিতা ২৪, গবেষণা ১, ছড়া ১, শিশুসাহিত্য ২, জীবনী ৪, মুক্তিযুদ্ধ ৩, ইতিহাস ৩, রম্য/ধাঁধা ১, ধর্মীয় ৪, সায়েন্স ৪ ও অন্যান্য বই ১৮টি। এবারের বইমেলায় এখন পর্যন্ত নতুন বই এসেছে ৪৬৮টি।

মেলার দুই প্রান্তে দুই রকমের পরিবেশ। একাডেমি প্রাঙ্গণে সরকারি ও বিভিন্ন সংস্থার স্টল। অপর প্রান্ত সোহরাওয়ার্দী উদ্যানে, বিভিন্ন প্রকাশনার স্টল সেখানে।

করোনাভাইরাস পরিস্থিতির কারণে এবারের বইমেলা ১৫ দিন পর শুরু হয়েছে। প্রাথমিকভাবে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত মেলা চালানোর ঘোষণা দেওয়া হলেও করোনা পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে থাকায় মেলা ১৭ মার্চ বঙ্গবন্ধুর জন্মদিন পর্যন্ত চালানোর ইচ্ছা রয়েছে।

বাংলা একাডেমি প্রাঙ্গণ এবং ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানের প্রায় সাড়ে সাত লাখ বর্গফুট জায়গায় বইমেলা অনুষ্ঠিত হচ্ছে। মেলায় মোট ৩৫টি প্যাভিলিয়নসহ একাডেমি প্রাঙ্গণে ১০২টি প্রতিষ্ঠানকে ১৪২টি এবং সোহরাওয়ার্দী উদ্যান অংশে ৪৩২টি প্রতিষ্ঠানকে ৬৩৪টি ইউনিট; মোট ৫৩৪টি প্রতিষ্ঠানকে ৭৭৬টি ইউনিট বরাদ্দ দেয়া হয়েছে।

জামান / জামান

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস, বাদ কুমিরা স্টপেজ

উপকূলীয় তিন বিভাগে বৃষ্টির আভাস, কমতে পারে তাপমাত্রা

নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

'ই-বর্জ্য ব্যবস্থাপনায় দুর্নীতি, বাস্তবায়ন হচ্ছে না বিধিমালা'

সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, অনিশ্চয়তায় ১৩ হাজার ৪৯০ যাত্রী

সাবেক এমপি সালাউদ্দিন আহমেদের মৃত্যুতে স্পিকারের শোক

রাজধানীর তিন অভিজাত হোটেল-বারে অভিযান, মিলল নানা অনিয়ম

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩০, মামলা ৪২

বিশ্ব মান দিবস আজ

দুই সমঝোতা স্মারক সই করল বাংলাদেশ-কিরগিজস্তান

আলজেরিয়াকে জ্বালানি খাতে সহযোগিতা বাড়ানোর আহ্বান

মালয়েশিয়ায় ওয়ার্ক পারমিটের নামে জিম্মি করে মুক্তিপণ আদায়, গ্রেপ্তার ১

নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় নিন্দা জানালো সরকার