ভাষা আন্দোলনের চেতনা এখন নেই : মির্জা ফখরুল
বাংলাকে রাষ্ট্রভাষা করার জন্য শিক্ষার্থীদের আত্মত্যাগের মতো নজিরবিহীন ঘটনা আর কোথাও ঘটেনি উল্লেখ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ৭০ বছর আগে এই ভাষা আন্দোলনের যে চেতনা ছিল, তা এখন নেই। ৭০ বছর আগে এই ভাষা আন্দোলনের চেতনা ছিল আমাদের স্বাধিকারের চেতনা, গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থার চেতনা, চেতনা ছিল মুক্ত সমাজ প্রতিষ্ঠায় আমরা সবাই কথা বলতে পারব, আমরা আমাদের স্বাধীন চিন্তাগুলো প্রকাশ করতে পারব, বাকস্বাধীনতা থাকবে এবং সংবাদপত্রের স্বাধীনতা থাকবে; সবচেয়ে বড় যে বিষয়টি ছিল, এই বাংলাদেশে মানুষের স্বাধীনতা থাকবে।
সোমবার (২১ ফেব্রুয়ারি) কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি ফুলেল শ্রদ্ধা নিবেদন শেষে এসব কথা বলেন মির্জা ফখরুল ইসলাম।
তিনি বলেন, একুশের সেই চেতনাকে ধারণ করে ১৯৭১ সালে আমরা স্বাধীনতার যুদ্ধ করেছি। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ঘোষণার মধ্য দিয়ে সেদিন এ জাতি ঝাঁপিয়ে পড়েছিল মুক্তিযুদ্ধে। ভাষাশহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতেই জিয়াউর রহমান একুশে পদক চালু করেছেন বলেও জানান মির্জা ফখরুল।
এ সময় সরকারের সমালোচনা করেন মির্জা ফখরুল ইসলাম। তিনি বলেন, আমাদের দুর্ভাগ্য যে আজকে এমন একটি সরকার জনগণের ওপরে চেপে বসে আছে, যারা জনগণের আশা আকাঙ্ক্ষাকে হরণ করছে এবং একুশের চেতনাকে ভূলুণ্ঠিত করে দিয়েছে। তারা জনগণের ভোটাধিকার কেড়ে নিয়েছে, বাকস্বাধীনতা কেড়ে নিয়েছে এবং এই দেশের অর্থনীতিকে পঙ্গু করে দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। বাংলা ভাষা এখনও সর্বস্তরে প্রচলিত হয়নি।
এ সময় বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমানুল্লাহ আমানসহ বেশ কয়েকজন নেতাকর্মী তার সঙ্গে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।
জামান / জামান
বিএনপির স্থায়ী কমিটিতে নতুন চার নেতা, ড্যাবের শুভেচ্ছা ও অভিনন্দন
মির্জা ফখরুল ও অলি আহমদের মনোনয়নপত্র বাছাই আজ
খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে জয়পুরহাটে জেলা যুবদলের দোয়া মাহফিল
আজ ১৫ আগস্ট, বঙ্গবন্ধু হত্যার ৫১ বছর
শেখ মুজিবের মৃত্যুবার্ষিকী : ধানমন্ডি ৩২ ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা
সংস্কার বাস্তবায়ন না হলে সরকারকে ক্ষমতায় থাকতে দেব না : নাহিদ ইসলাম
রাষ্ট্রপতি প্রার্থী অলি আহমদের মনোনয়নপত্র ইসিতে জমা
‘যে পথে আপা হেঁটেছিল, সেই পথে আপনারা হাঁটছেন’
বিরোধীদল স্বৈরাচার শেখ হাসিনার ভাষায় কথা বলছে: মির্জা ফখরুল
কেন্দ্রীয় ছাত্রদলের নতুন নেতৃত্বে আলোচনায় মোস্তাফিজুর রহমান
কর্নেল ওলি আহমদকে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা ১১ দলীয় জোটের
জুলাই গণঅভ্যুত্থান সফল না হলে জেল অথবা মৃত্যু ছিল অবধারিত: জামাল হোসেন